
মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ: নি’ষি’দ্ধ সংগঠন আওয়ামী লীগের চলমান নৈরাজ্য, স’ন্ত্রা’স ও অরাজকতার প্রতিবাদে ময়মনসিংহে বিশাল বি’ক্ষো’ভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
রবিবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীর প্রধান প্রধান সড়কে এই বি’ক্ষো’ভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের টাউন হল মোড় থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড়, নতুন বাজার, চরপাড়া মোড়সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীদের হাতে ছিল “করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। পুরো মিছিল জুড়ে ছিল নৈরাজ্যবিরোধী বিভিন্ন স্লোগান।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নি’ষি’দ্ধ সংগঠন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের কোনো নৈরাজ্য, স’ন্ত্রা’সী কর্মকাণ্ড ময়মনসিংহের মাটিতে বরদাশত করা হবে না।
বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র, শান্তি-শৃঙ্খলা ও জনগণের জানমাল রক্ষায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। যেকোনো অপশক্তিকে প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তারা।
মিছিলে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলা, মহানগর ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
প্রতিবেদকের নাম 



















