Dhaka ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ

খোন্তাকাটায় সিএসও নেটওয়ার্কের নতুন কমিটি গঠন, উন্নয়ন কার্যক্রমে নাগরিক অংশগ্রহণের অঙ্গীকার।

মো. আব্দুল করিম গাজী,শরণখোলা,(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে স্থানীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু ও পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং সরকারি সেবায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি গঠনসহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাস্টার হারুন অর রশিদ। সভা পরিচালনা করেন কাজী আরাফাতুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা সিসিডিএফ কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সচিব তুহিন মিত্র এবং শিক্ষক তরিকুল ইসলাম শাহীন।

সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সিএসও কমিটি গঠন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন, সরকারি অনুদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাগরিকদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, একটি ইউনিয়নের টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশগ্রহণ প্রয়োজন। এলাকার রাস্তাঘাট, পানি, স্যানিটেশন, পরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন বরাদ্দ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়েও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত তুলে ধরা, গণশুনানিতে সহযোগিতা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি অনুদান, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যোগ্য ব্যক্তিদের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইফতারসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা, গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ শাহিন হোসেনকে সভাপতি, সুমাইয়া আক্তারকে সহসভাপতি, মোঃ কবির হোসেন (কিবরিয়া)কে সাধারণ সম্পাদক, সুপ্তি বেগমকে সহসাধারণ সম্পাদক এবং মোঃ ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ করে নতুন সিএসও কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসি আক্তার।

সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিবিও কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়েও সিদ্ধান্ত ও আলোচনা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, খোন্তাকাটা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত তুলে ধরা, গণশুনানিতে অংশগ্রহণ, জলবায়ু ও পরিবেশগত সমস্যা চিহ্নিত করা এবং দারিদ্র্য বিমোচনে সরকারি উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা করাই হবে তাঁদের অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, সুইডেন সরকারের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশ পরিচালিত ‘এনাবল’ (EN​ABLE) প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের নেটওয়ার্ককে শক্তিশালী করা এবং উন্নয়ন ও সুশাসন কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় খোন্তাকাটা ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

খোন্তাকাটায় সিএসও নেটওয়ার্কের নতুন কমিটি গঠন, উন্নয়ন কার্যক্রমে নাগরিক অংশগ্রহণের অঙ্গীকার।

আপডেটের সময়: ০৩:১৫:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মো. আব্দুল করিম গাজী,শরণখোলা,(বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে স্থানীয় উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জলবায়ু ও পরিবেশগত সমস্যা মোকাবিলা এবং সরকারি সেবায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নতুন কমিটি গঠনসহ ইউনিয়নের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাস্টার হারুন অর রশিদ। সভা পরিচালনা করেন কাজী আরাফাতুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা সিসিডিএফ কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সচিব তুহিন মিত্র এবং শিক্ষক তরিকুল ইসলাম শাহীন।

সভায় স্থানীয় পর্যায়ে নাগরিক সমাজের সংগঠনগুলোর কার্যক্রম আরও গতিশীল করা, নতুন সিএসও কমিটি গঠন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সমস্যা নিয়ে গণশুনানির আয়োজন, সরকারি অনুদান ও সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহযোগিতা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নাগরিকদের সম্পৃক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা'র মামলায় আ.লীগের দুই নেতা কারাগারে

সভায় বক্তারা বলেন, একটি ইউনিয়নের টেকসই ও জনকল্যাণমুখী উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের মধ্যে কার্যকর সমন্বয় ও অংশগ্রহণ প্রয়োজন। এলাকার রাস্তাঘাট, পানি, স্যানিটেশন, পরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন বরাদ্দ ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়েও নাগরিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত তুলে ধরা, গণশুনানিতে সহযোগিতা এবং এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত আলোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সরকারি অনুদান, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং যোগ্য ব্যক্তিদের সরকারি সহায়তা প্রাপ্তিতে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়।

আরও পড়ুনঃ  পত্নীতলায় টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রবিশস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা, হতাশায় কৃষক

এ ছাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ইফতারসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা, গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ শাহিন হোসেনকে সভাপতি, সুমাইয়া আক্তারকে সহসভাপতি, মোঃ কবির হোসেন (কিবরিয়া)কে সাধারণ সম্পাদক, সুপ্তি বেগমকে সহসাধারণ সম্পাদক এবং মোঃ ফারুক হোসেনকে কোষাধ্যক্ষ করে নতুন সিএসও কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসি আক্তার।

সভায় আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিবিও কমিটি গঠন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের বিষয়েও সিদ্ধান্ত ও আলোচনা হয়।
নবগঠিত কমিটির সদস্যরা জানান, খোন্তাকাটা ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সরকারি সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সাধারণ মানুষকে সহযোগিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন। বিশেষ করে ইউনিয়ন পরিষদের বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনায় জনগণের মতামত তুলে ধরা, গণশুনানিতে অংশগ্রহণ, জলবায়ু ও পরিবেশগত সমস্যা চিহ্নিত করা এবং দারিদ্র্য বিমোচনে সরকারি উদ্যোগগুলো বাস্তবায়নে সহযোগিতা করাই হবে তাঁদের অন্যতম লক্ষ্য।

আরও পড়ুনঃ  লালপুরে বৈরী আবহাওয়ায় মাটিতে হেলে পড়েছে আমন ধান, ফলন নিয়ে শঙ্কায় কৃষক