Dhaka ০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম। আলীকদমের দুর্গম সীমান্তে ৫৭ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ‎ বগুড়ার ধুনটে কবরস্থানের জমি দখলের অভিযোগ, দাফন নিয়ে শঙ্কায় গ্রামবাসী জয়পুরহাটে অফিস শুরুর সাড়ে ৩ ঘন্টা পর ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত। লালপুর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদের আয়োজনে জাতীয় প্রাণী সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকায় দৈনিক আজকের জনবাণী সম্পাদকের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ফরিদগঞ্জে গল্লাক ডাকাতীয়া নদীতে অবৈধ ড্রেজিংয়ে বালু উত্তোলন রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: বুধবার ২৫ নভেম্বর ২০২৬ বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের অন্তর্গত মুগদিয়া মৌজার ২নং ওয়ার্ডের ২৫৩নং সিএস খতিয়ানভুক্ত তালিকার সাড়ে ১৭ শতাংশ জায়গা আসমা বেগমকে বুঝিয়ে দেন কিশোরগঞ্জ জেলা আদালতের প্রতিনিধিদল।

কিশোরগঞ্জ কটিয়াদী সিভিল জজ আদালতের সেই চূড়ান্ত রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জমিটি নিখুঁতভাবে পরিমাপ করেন। এরপর সীমানা নির্ধারণের জন্য লাল পতাকা গেড়ে দিয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে জায়গাটির বাদী আসমা বেগমের পক্ষে ভূমির দখল ও ভূমির নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়া হয়।
আইনীভাবে দখলে পাওয়া ভূমির মালিক আসমা বেগম বলেন, দীর্ঘ ৫বছর অপেক্ষার পর আমি আমার জায়গা আদালতের রায়ের মাধ্যমে বুঝে পেয়েছি। আমি আদালতের রায়ে সন্তুষ্ট এবং আমি খুশী।

এসময় জেলা আদালত ও কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাকিব শাহরিয়ার এর নির্দেশনায় কিশোরগঞ্জ জজ আদালতের জেলা নাজির মো. জাহাংগীর আলম এবং আইন শৃঙ্খলার নিরাপত্তার স্বার্থে মসূয়া ইউনিয়নের ভিট পুলিশে দায়িত্বরত কটিয়াদী মডেল থানার এস আই মাসুদ রানা ও অন্যান্য সহযোগী পুলিশ সদস্যবৃন্দসহ বাদী পক্ষের আসমা বেগম ও তার ছেলে ফারুক। অন্যদিকে বিবাদী পক্ষের আব্দুল মতিনের ভাতিজা মো. তারেক, পাশের জমির আব্দুল মতিনের চাচাতো ভাই মো. মান্নান মিয়া, বিল্লাল হোসেনের পরিবারের লোকজন ও পাশের বাড়ির হৃদয় মিয়া সহ আদালতের অন্যান্য প্রতিনিধি দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন।

এবিষয়ে কিশোরগঞ্জ জজ আদালতের জেলা নাজির মো. জাহাংগীর আলম ও কটিয়াদী থানার এসআই মাসুদ রানা আমাদের বলেন, আমরা এখানে মূলত আদালতের চূড়ান্ত আদেশটি শতভাগ বাস্তবায়ন করার জন্যই এসেছি। কোর্ট কমিশনার এবং মামলার উভয় পক্ষের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠুভাবে জায়গা মেপে, ঢাক ঢোল বাজিয়ে ও পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে বাদী পক্ষের জমির প্রকৃত মালিক আসমা বেগমকে তা বুঝিয়ে দিয়েছি।
উক্ত অভিযানে আসমা বেগমকে মোট সাড়ে সতেরো শতাংশ জায়গা বুজিয়ে দেওয়ার পাশাপাশি সামনের অংশে সরকারি সিএনবির রাস্তা আইনি পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ সামনের অংশের সরকারি সিএনবির রাস্তা কোন ব্যাক্তিই তার নিজস্ব মালিকানা দাবি-দাওয়া করতে পারবে না।

Tag :
জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

কিশোরগঞ্জে আদালতের রায়ে ঢাক-ঢোল বাজিয়ে পাঁচ বছর পর ১৭.৫ শতাংশ জায়গা ফিরে পেলেন কটিয়াদীরের আসমা বেগম।

আপডেটের সময়: ০৭:২৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: বুধবার ২৫ নভেম্বর ২০২৬ বেলা ১২টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের অন্তর্গত মুগদিয়া মৌজার ২নং ওয়ার্ডের ২৫৩নং সিএস খতিয়ানভুক্ত তালিকার সাড়ে ১৭ শতাংশ জায়গা আসমা বেগমকে বুঝিয়ে দেন কিশোরগঞ্জ জেলা আদালতের প্রতিনিধিদল।

কিশোরগঞ্জ কটিয়াদী সিভিল জজ আদালতের সেই চূড়ান্ত রায় ও ডিক্রি বাস্তবায়নের অংশ হিসেবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জমিটি নিখুঁতভাবে পরিমাপ করেন। এরপর সীমানা নির্ধারণের জন্য লাল পতাকা গেড়ে দিয়ে ও ঢাক-ঢোল বাজিয়ে জায়গাটির বাদী আসমা বেগমের পক্ষে ভূমির দখল ও ভূমির নিয়ন্ত্রণ বুঝিয়ে দেওয়া হয়।
আইনীভাবে দখলে পাওয়া ভূমির মালিক আসমা বেগম বলেন, দীর্ঘ ৫বছর অপেক্ষার পর আমি আমার জায়গা আদালতের রায়ের মাধ্যমে বুঝে পেয়েছি। আমি আদালতের রায়ে সন্তুষ্ট এবং আমি খুশী।

আরও পড়ুনঃ  ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​

এসময় জেলা আদালত ও কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাকিব শাহরিয়ার এর নির্দেশনায় কিশোরগঞ্জ জজ আদালতের জেলা নাজির মো. জাহাংগীর আলম এবং আইন শৃঙ্খলার নিরাপত্তার স্বার্থে মসূয়া ইউনিয়নের ভিট পুলিশে দায়িত্বরত কটিয়াদী মডেল থানার এস আই মাসুদ রানা ও অন্যান্য সহযোগী পুলিশ সদস্যবৃন্দসহ বাদী পক্ষের আসমা বেগম ও তার ছেলে ফারুক। অন্যদিকে বিবাদী পক্ষের আব্দুল মতিনের ভাতিজা মো. তারেক, পাশের জমির আব্দুল মতিনের চাচাতো ভাই মো. মান্নান মিয়া, বিল্লাল হোসেনের পরিবারের লোকজন ও পাশের বাড়ির হৃদয় মিয়া সহ আদালতের অন্যান্য প্রতিনিধি দল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে মৎস্যজীবী দলের বিক্ষোভ

এবিষয়ে কিশোরগঞ্জ জজ আদালতের জেলা নাজির মো. জাহাংগীর আলম ও কটিয়াদী থানার এসআই মাসুদ রানা আমাদের বলেন, আমরা এখানে মূলত আদালতের চূড়ান্ত আদেশটি শতভাগ বাস্তবায়ন করার জন্যই এসেছি। কোর্ট কমিশনার এবং মামলার উভয় পক্ষের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠুভাবে জায়গা মেপে, ঢাক ঢোল বাজিয়ে ও পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে বাদী পক্ষের জমির প্রকৃত মালিক আসমা বেগমকে তা বুঝিয়ে দিয়েছি।
উক্ত অভিযানে আসমা বেগমকে মোট সাড়ে সতেরো শতাংশ জায়গা বুজিয়ে দেওয়ার পাশাপাশি সামনের অংশে সরকারি সিএনবির রাস্তা আইনি পদক্ষেপে বুঝিয়ে দেওয়া হয়। অর্থাৎ সামনের অংশের সরকারি সিএনবির রাস্তা কোন ব্যাক্তিই তার নিজস্ব মালিকানা দাবি-দাওয়া করতে পারবে না।

আরও পড়ুনঃ  দেশে প্রথমবারের মতো পবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন