
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়ায় কুকুরের কামড়ে নাহিদ মিয়া (০৫) নামের এক শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন হয়ে পড়েছে। পারিবারিক সূত্রে জানাগেছে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়ননের পাঞ্জরভাঙ্গা গ্রামে রাস্তার ধারে খেলা করছিল ওই গ্রামের বাসিন্দা নয়ন মিয়ার পুত্র নাহিদ মিয়া (৫)। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে ঝড়ের গতিতে একটি কুকুর এসে নাহিদ মিয়ার বাম হাতে কামড় দিয়ে বুড়ি আঙ্গুল বিছিন্ন করে ফেলে এবং অন্যান্য আঙ্গুল গুলোও কুকুরেরকামড়ে ক্ষত বিক্ষত হয়। পড়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার হাতের উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলায় ব্যাপকভাবে বেওয়ারিশ কুকুরের উপদ্রুপ বৃদ্ধি পাওয়ায় আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কোমলমতি শিশুরা স্কুল যাতায়াতের সময় কুকুরের আক্রমনের শিকার হচ্ছে।
প্রতিবেদকের নাম 



















