Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার নিজ দলের নেতারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। দলের ভেতরে থাকা ‘দালালরাই’ তার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক গণসমাবেশে এলডিপি সভাপতি এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে অলি আহমদ বলেন, বিভেদ সৃষ্টি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে তিনি গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আসছেন, যাতে করে তাদের পতন ত্বরান্বিত না হয়। মঙ্গলবার দেশের তিনটি স্থানে ঘটা হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাই প্রমাণ করে দলের ভেতরের একটি অংশ তারেক রহমানের পতন চায়। ষড়যন্ত্রকারীরা চারপাশেই অবস্থান করছে জানিয়ে তিনি নিজ দলের ভেতরের দালালদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান। এলডিপির দিক থেকে সরকারের কোনো বিপদের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। রাজনৈতিক জোট ও অতীত প্রেক্ষাপট টেনে বিএনপির উদ্দেশে বেশ কিছু প্রশ্ন রাখেন এলডিপি চেয়ারম্যান। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল। এছাড়া ২০০১ সালের মন্ত্রিসভায়ও জামায়াতের নেতারা অন্তর্ভুক্ত ছিলেন, যদিও তিনি নিজে সেই মন্ত্রিসভায় ছিলেন না। সে সময়কার মন্ত্রিসভাকে বা বিএনপিকে ‘রাজাকার’ বলা হবে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের যুগপৎ আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি। নিজে জামায়াতে যোগ দেননি স্পষ্ট করে অলি আহমদ জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠন এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসীরাই কেবল এখন ঐক্যবদ্ধ হয়েছেন।

আরও পড়ুনঃ  জুলাই আন্দোলনে কোনো একক ‘মাস্টারমাইন্ড’ নেই: ডা. শফিকুর রহমান

জুলাই গণ-অভ্যুত্থান প্রসঙ্গে প্রবীণ এই রাজনীতিক বলেন, ওই সময় পুরো জাতি ঐক্যবদ্ধ হলেও পরবর্তীতে বিএনপি এই আন্দোলনের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। তবে জুলাইয়ের চেতনা ধারণ করে গোটা জাতির ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। বিভাজনের রাজনীতির বিরোধিতা করে তিনি সুশাসন, ন্যায়বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার ওপর জোর দেন। সমতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনায় বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি জনগণের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন। দেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি ও প্রশাসনিক দুর্বলতারও কড়া সমালোচনা করেন অলি আহমদ। গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের পাশাপাশি রাজধানীর সড়কগুলো হকারদের দখলে চলে যাওয়ার বিষয়টি তিনি তুলে ধরেন। সরকার যদি নিজ দলের হকারদেরই নিয়ন্ত্রণ করতে না পারে, তবে দেশের ১৮ কোটি মানুষকে কীভাবে সামলাবে তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি। জনগণের আস্থা অর্জনে সবার আগে ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করার আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান।

আরও পড়ুনঃ  জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে ‘প্রতিহত’ করা হবে : ডা. শফিকুর রহমান
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

আপডেটের সময়: ০৪:৫৮:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, তার নিজ দলের নেতারাই তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না। দলের ভেতরে থাকা ‘দালালরাই’ তার জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। আজ বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে আয়োজিত এক গণসমাবেশে এলডিপি সভাপতি এসব কথা বলেন। ‘জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী’ উপলক্ষে ১১ দলীয় ঐক্য এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে অলি আহমদ বলেন, বিভেদ সৃষ্টি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করতে তিনি গত কয়েক মাস ধরেই প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে আসছেন, যাতে করে তাদের পতন ত্বরান্বিত না হয়। মঙ্গলবার দেশের তিনটি স্থানে ঘটা হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনাই প্রমাণ করে দলের ভেতরের একটি অংশ তারেক রহমানের পতন চায়। ষড়যন্ত্রকারীরা চারপাশেই অবস্থান করছে জানিয়ে তিনি নিজ দলের ভেতরের দালালদের দ্রুত চিহ্নিত করার আহ্বান জানান। এলডিপির দিক থেকে সরকারের কোনো বিপদের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। রাজনৈতিক জোট ও অতীত প্রেক্ষাপট টেনে বিএনপির উদ্দেশে বেশ কিছু প্রশ্ন রাখেন এলডিপি চেয়ারম্যান। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর সমর্থনে বিএনপি সরকার গঠন করেছিল। এছাড়া ২০০১ সালের মন্ত্রিসভায়ও জামায়াতের নেতারা অন্তর্ভুক্ত ছিলেন, যদিও তিনি নিজে সেই মন্ত্রিসভায় ছিলেন না। সে সময়কার মন্ত্রিসভাকে বা বিএনপিকে ‘রাজাকার’ বলা হবে কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ ও জামায়াতের যুগপৎ আন্দোলনের কথাও উল্লেখ করেন তিনি। নিজে জামায়াতে যোগ দেননি স্পষ্ট করে অলি আহমদ জানান, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, বিদেশি প্রভাবমুক্ত রাষ্ট্র গঠন এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসীরাই কেবল এখন ঐক্যবদ্ধ হয়েছেন।

আরও পড়ুনঃ  তারেক রহমান দেশকে ভালো কিছু দিতে পারবেন না: পাটওয়ারী