Dhaka ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী জনগণ আমাদের ভোট দিয়েছে, কিন্তু তা ছিনিয়ে নেয়া হয়েছে: ডা. শফিকুর রহমান এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ২০ হাজার শিক্ষার্থী অপ্রতিম হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন লালপুরে হ্যাকিং ও প্রতারক চক্রের সদস্য গ্রেফতার, মোবাইল উদ্ধার ঈশ্বরদীতে স্টপেজ পাবে ঢাকা-পাবনা ট্রেন, নির্মিত হবে নতুন হার্ডিঞ্জ ব্রিজ: রেল সচিব দক্ষিণ কেরানীগঞ্জে শিক্ষিকা ডালিয়া আক্তারকে গলা কেটে হত্যা জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  ‎ ‎

এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • ১৪ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ছয় নারীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুগ্ম আহ্বায়ক হওয়া ছয় নারী হলেন ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ কে ফ্লোরা। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আশরেফা খাতুনকে। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।

আরও পড়ুনঃ  পদ্মা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ
Tag :
জনপ্রিয় পোস্ট

এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী

এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী

আপডেটের সময়: ০৫:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মো. নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে ছয় নারীকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয় রূপায়ণ ট্রেড সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুগ্ম আহ্বায়ক হওয়া ছয় নারী হলেন ডা. মাহমুদা আলম মিতু, নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, দিলশানা পারুল, সামান্তা শারমিন ও এ কে ফ্লোরা। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিক মুজাহিদ, আব্দুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহ উদ্দিন সিফাত, ব্যারিস্টার সানি আব্দুল হক, মাহবুব আলম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, মাওলানা আশরাফ মাহাদী, সুলতান মোহাম্মদ জাকারিয়া, জাবেদ রাসিন, এহতেশাম হক, প্রীতম দাশ, ইসহাক সরকার ও তারেক এ আদেল।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আখচাষিদের প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে মো. সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। যুগ্ম সদস্যসচিব হয়েছেন আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস এম সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক ও মো. আতাউল্লাহ। নতুন কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন তাহসীন রিয়াজ। সহ-আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে আশরেফা খাতুনকে। দপ্তর সম্পাদক হয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলাম। আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ। প্রচার সম্পাদক করা হয়েছে জয়নাল আবেদীন শিশিরকে। সহ-প্রচার সম্পাদক হয়েছেন মেজবাহ কামাল মুন্না ও শাহাদাত হোসেন। শিক্ষা সম্পাদক হয়েছেন ফয়সাল মাহমুদ শান্ত এবং সহ-শিক্ষা সম্পাদক সাকিব শাহরিয়ার।

আরও পড়ুনঃ  ঘাটাইলে ট্রাইকো ও ভার্মি কম্পোস্ট উৎপাদনে সফলতা: মেসার্স চায়না এগ্রো ফার্মের পরিবেশবান্ধব কৃষি বিপ্লব