Dhaka ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইল মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ভিকটিমকে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইল করার অপরাধে চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের একটি আভিযানিক দল। গত ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫), পিতা- মো. আব্দুল কুদ্দুস, সাং-গ্রাম- মির্জানগর, থানা- বিরল, জেলা- দিনাজপুর। ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা আশুলিয়া (ঢাকা) থানায় মামলা নং-৫২, তারিখ: ১৭/০৩/২০২৫ খ্রি., ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) তদন্তকালীন আসিফ মাহমুদ প্রিন্স (২৫)কে সনাক্ত ও গ্রেফতার করা হয়। এসময় প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত আলামত ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মর্মে জানা যায়। ফেসবুকে একটি নির্দিষ্ট আইডিকে টার্গেট করে সুকৌশলে নিজেদের আয়ত্তে এনে আইডি থেকে ব্ল্যাকমেইলিং করার মত বিভিন্ন উপাদান সংগ্রহ করে। পরবর্তীতে ভুক্তভোগীকে মান সম্মান ক্ষুণ্ণ করার ব্ল্যাকমেইলিং ও ক্রমাগত চাপে রেখে ধাপে ধাপে অর্থ আদায় করে নিত এ চক্রটি।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার

মামলাটি তদন্তকালীন জানা যায় যে, ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে নক দিয়ে ভুক্তভোগী ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ক্রমাগত হুমকিতে মান-সম্মান ক্ষুন্ন করার ভয় দেখিয়ে একপর্যায়ে ভুক্তভোগীর নিকট বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়। তদন্তকালীন প্রাপ্ত তথ্য প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫)কে সনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ব্ল্যাকমেইলিং এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন এবং ০২ টি সিম কার্ড জব্দ তালিকামূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসিফ মাহমুদ প্রিন্স (২৫) ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় এবং পরবর্তীতে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে ০৫ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সিআইডি, বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধের পাশাপাশি কোনো ধরনের ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি বা একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

ফেসবুকে ভুয়া আইডি খুলে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইল মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার

আপডেটের সময়: ০৩:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬

জিহাদুল ইসলাম স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে ভিকটিমকে পর্নোগ্রাফি ছড়ানোর হুমকি ও ব্ল্যাকমেইল করার অপরাধে চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিটের একটি আভিযানিক দল। গত ০১/০৪/২০২৬ খ্রি. তারিখ দিবাগত মধ্যরাতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন সাভার ডিওএইচএস এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫), পিতা- মো. আব্দুল কুদ্দুস, সাং-গ্রাম- মির্জানগর, থানা- বিরল, জেলা- দিনাজপুর। ঘটনায় ভুক্তভোগীর দায়ের করা আশুলিয়া (ঢাকা) থানায় মামলা নং-৫২, তারিখ: ১৭/০৩/২০২৫ খ্রি., ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) তদন্তকালীন আসিফ মাহমুদ প্রিন্স (২৫)কে সনাক্ত ও গ্রেফতার করা হয়। এসময় প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের কাজে ব্যবহৃত আলামত ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি চট্টগ্রামের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মেরিন ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মর্মে জানা যায়। ফেসবুকে একটি নির্দিষ্ট আইডিকে টার্গেট করে সুকৌশলে নিজেদের আয়ত্তে এনে আইডি থেকে ব্ল্যাকমেইলিং করার মত বিভিন্ন উপাদান সংগ্রহ করে। পরবর্তীতে ভুক্তভোগীকে মান সম্মান ক্ষুণ্ণ করার ব্ল্যাকমেইলিং ও ক্রমাগত চাপে রেখে ধাপে ধাপে অর্থ আদায় করে নিত এ চক্রটি।

আরও পড়ুনঃ  গুমের পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করাই আমাদের দায়িত্ব: ইশরাক

মামলাটি তদন্তকালীন জানা যায় যে, ২০২৫ সালের মার্চ মাসের মাঝামাঝি একটি ভুয়া ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীকে নক দিয়ে ভুক্তভোগী ও তার স্বামীর ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। ক্রমাগত হুমকিতে মান-সম্মান ক্ষুন্ন করার ভয় দেখিয়ে একপর্যায়ে ভুক্তভোগীর নিকট বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়। তদন্তকালীন প্রাপ্ত তথ্য প্রযুক্তির সাহায্যে বিশ্লেষণ করে আল আসিফ মাহমুদ প্রিন্স (২৫)কে সনাক্ত ও গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ব্ল্যাকমেইলিং এর কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ফোন এবং ০২ টি সিম কার্ড জব্দ তালিকামূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসিফ মাহমুদ প্রিন্স (২৫) ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে সুকৌশলে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি হাতিয়ে নেয় এবং পরবর্তীতে সেগুলো ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করার অভিযোগ স্বীকার করেছে। চক্রের অন্যান্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতকে ০৫ দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে সাবান ফ্যাক্টরি মাঠের কোনা সংলগ্ন রাস্তা বেহাল: এসিল্যান্ড অফিসে আসা হাজারো মানুষের চরম দুর্ভোগ ​

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। সিআইডি, বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণা সম্পর্কে সর্বসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধের পাশাপাশি কোনো ধরনের ডিভাইস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্নোগ্রাফি বা একান্ত ব্যক্তিগত ছবি/ভিডিও সংরক্ষণ বা শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু