Dhaka ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে মাদকসহ আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু শাপলা রঙে সেজেছে পত্নীতলার ১৪ বিজিবি ক্যাম্পের লেক গাইবান্ধা জেলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি এমদাদুল, সাধারণ সম্পাদক রোহন আজাদ আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব র‍্যাবের হাতে আটক বিশ্ব বাবা দিবস আজ লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমের জায়গা নিয়ে সালিশে রক্তক্ষয়ী সংঘর্ষ, অবরুদ্ধদের উদ্ধারে সেনা-পুলিশ লালমোহনে কোস্ট গার্ডের অভিযান: ১৪৪০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ভুরুঙ্গামারী হাটে যানজট নিরসনে ইউএনও অমৃত দেবনাথের বিশেষ অভিযান ‎রাঙ্গুনিয়ায় শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তির সনদ ও পুরস্কার বিতরণ নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

সাঘাটায় জব্দকৃত বালু চুরির অভিযোগ রাতের আঁধারে ভালো চুরি..

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া (মুন্সীরহাট) এলাকায় অবৈধভাবে উত্তোলিত ও প্রশাসনের জব্দকৃত বালু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জুয়েল মিয়াসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন জহরলাল মিয়ার ছেলে জুয়েল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ১ লাখ ৩১ হাজার ৬৮০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের জিম্মায় রাখা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে ওই বালু সরিয়ে ফেলেন অভিযুক্ত জুয়েল।

আরও পড়ুনঃ  শাজাহানপুর উপজেলা যুবদলের সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

ঘটনাটি জানাজানি হলে প্যানেল চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। পরবর্তীতে ইউএনও’র নির্দেশনায় পাহারাদার রতন কুমার বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু চুরির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, নদী ভাঙন রোধ প্রকল্পের কাজের জন্য ঠিকাদারের মাধ্যমে ওই বালু সেখানে রাখা হয়েছিল। সাঘাটা থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে মাদকসহ আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগ নেতার মৃত্যু, পরিবারের অভিযোগ নির্যাতনে মৃত্যু

সাঘাটায় জব্দকৃত বালু চুরির অভিযোগ রাতের আঁধারে ভালো চুরি..

আপডেটের সময়: ০৪:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার উত্তর সাথালিয়া (মুন্সীরহাট) এলাকায় অবৈধভাবে উত্তোলিত ও প্রশাসনের জব্দকৃত বালু চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জুয়েল মিয়াসহ কয়েকজনের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটা ইউনিয়নের উত্তর সাথালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন জহরলাল মিয়ার ছেলে জুয়েল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অবৈধভাবে উত্তোলন করে মজুত রাখা প্রায় ১ লাখ ৩১ হাজার ৬৮০ ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের জিম্মায় রাখা হয়। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে ওই বালু সরিয়ে ফেলেন অভিযুক্ত জুয়েল।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

ঘটনাটি জানাজানি হলে প্যানেল চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) অবহিত করেন। পরবর্তীতে ইউএনও’র নির্দেশনায় পাহারাদার রতন কুমার বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামি করে এবং আরও ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করে সাঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত জুয়েলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বালু চুরির অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, নদী ভাঙন রোধ প্রকল্পের কাজের জন্য ঠিকাদারের মাধ্যমে ওই বালু সেখানে রাখা হয়েছিল। সাঘাটা থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় শি*শু হ*ত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন -পুলিশ সুপার