Dhaka ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০ রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের হাত ধরে বদলে যাচ্ছে চরের জীবিকা ফরিদগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্বামী – স্ত্রী পুলিশের জালে আটক যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব চাপে পোশাক রপ্তানি অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে কৃষি রূপান্তরে ১৪ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা সরকারের স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ সময় দেখুন

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ: কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য, তরুণ কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনটি এই আয়োজন করে। অনুষ্ঠানে কবির সহকর্মী, সাংবাদিক, সাহিত্যিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহুরুল আলম ভূঁইয়া স্বপন, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল হাসান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, সদস্য সৈয়দ মুখলেছ উজ জামান, আনোয়ার উদ্দিন হিরন, মনিরুজ্জামান রাফি, সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন, কবি আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আব্দুল আউয়াল খান,
দৈনিক জনবানী ময়মনসিংহ ব্যুরো চিফ মীর আমিনুল ইসলাম বুলবুল, হৃদয়ে আমার কেন্দুয়া’র প্রতিষ্ঠাতা সাংবাদিক রতন রহমান।

 

বক্তারা কবি নেহাল হাফিজের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক গুণাবলী নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, অল্প বয়সে চলে গেলেও নেহাল হাফিজ তার লেখনী ও ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার কবিতায় ছিল দেশ, মানুষ ও সমাজের প্রতি গভীর ভালোবাসা। তার অকালু মৃত্যুতে কেন্দুয়ার সাহিত্য ও সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা উবায়দুল্লাহ। দোয়ায় মরহুম কবির রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য্য কামনা করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকীতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে আলোচনা ও দোয়া

আপডেটের সময়: ১০:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মীর আমিনুল ইসলাম বুলবুল, ব্যুরো চিফ ময়মনসিংহ: কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য, তরুণ কবি নেহাল হাফিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনটি এই আয়োজন করে। অনুষ্ঠানে কবির সহকর্মী, সাংবাদিক, সাহিত্যিক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক সাংবাদিক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জহুরুল আলম ভূঁইয়া স্বপন, চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল হাসান, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, সদস্য সৈয়দ মুখলেছ উজ জামান, আনোয়ার উদ্দিন হিরন, মনিরুজ্জামান রাফি, সাংবাদিক শাহ আলী তৌফিক রিপন, কবি আশরাফ উদ্দিন ভূঁইয়া, সাংবাদিক আব্দুল আউয়াল খান,
দৈনিক জনবানী ময়মনসিংহ ব্যুরো চিফ মীর আমিনুল ইসলাম বুলবুল, হৃদয়ে আমার কেন্দুয়া’র প্রতিষ্ঠাতা সাংবাদিক রতন রহমান।

আরও পড়ুনঃ  শালিখার নতুন ইউএনও যোগদান

 

বক্তারা কবি নেহাল হাফিজের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক গুণাবলী নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, অল্প বয়সে চলে গেলেও নেহাল হাফিজ তার লেখনী ও ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তার কবিতায় ছিল দেশ, মানুষ ও সমাজের প্রতি গভীর ভালোবাসা। তার অকালু মৃত্যুতে কেন্দুয়ার সাহিত্য ও সাংবাদিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা উবায়দুল্লাহ। দোয়ায় মরহুম কবির রুহের মাগফেরাত, জান্নাতুল ফেরদৌস নসিব ও শোকসন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য্য কামনা করা হয়।

আরও পড়ুনঃ  ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​