Dhaka ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মাদকের টাকার জন্য মা’কে শাবল দিয়ে পিটিয়ে হত্যা! কাজিরহাটে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু, আটক ছেলে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৩৭ সময় দেখুন

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের কাজিরহাটে মাদকের টাকা না দেওয়ায় নিজ মাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকেও মারধর করে আহত করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম ফকিরের ছেলে রবিউল (২২) সকালে তার মা নেরু বেগমের (৬০) কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল তার মা ও বাবার ওপর হামলা চালান। একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। এ সময় তার বাবা রহিম ফকিরও আহত হন।

তাদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে ঘিরে আটক করেন।

খবর পেয়ে রবিউলের বোন নুপুর বেগম থানায় ফোন করে বিষয়টি জানান। পরে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এসআই আনিসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত নেরু বেগমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে অভিযুক্ত রবিউলকে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত রবিউল দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিজ সন্তানের হাতে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে ভবিষ্যতে এমন হৃদয়বিদারক ঘটনা আরও ঘটতে পারে।

এলাকাবাসী অবিলম্বে মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০

মাদকের টাকার জন্য মা’কে শাবল দিয়ে পিটিয়ে হত্যা! কাজিরহাটে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যু, আটক ছেলে

আপডেটের সময়: ০৩:৩৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মোঃসাইদুল ইসলাম তানভীর, বরিশাল, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের কাজিরহাটে মাদকের টাকা না দেওয়ায় নিজ মাকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ সময় বাবাকেও মারধর করে আহত করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৯টার দিকে বরিশাল জেলার কাজিরহাট থানাধীন ৭ নম্বর ভাসানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহিম ফকিরের ছেলে রবিউল (২২) সকালে তার মা নেরু বেগমের (৬০) কাছে টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল তার মা ও বাবার ওপর হামলা চালান। একপর্যায়ে শাবল দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নেরু বেগমের মৃত্যু হয়। এ সময় তার বাবা রহিম ফকিরও আহত হন।

আরও পড়ুনঃ  ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

তাদের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রবিউল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাকে ঘিরে আটক করেন।

খবর পেয়ে রবিউলের বোন নুপুর বেগম থানায় ফোন করে বিষয়টি জানান। পরে কাজিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান এসআই আনিসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ নিহত নেরু বেগমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে অভিযুক্ত রবিউলকে থানায় নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

এ ঘটনায় নিহতের মেয়ে নুপুর বেগম বাদী হয়ে কাজিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, অভিযুক্ত রবিউল দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  অন্যের বাগান সবুজ করেন অভাব কাটে না নিজের ঘরে