Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মানিকগঞ্জে ভুট্রাগাছ সাইলেস করাকে কেন্দ্র  করে মারামারি অহত এক রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানাজা সম্পন্ন শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর পরীক্ষা দুই দিন পেছালে কী হতো শিক্ষামন্ত্রীকে রুমিন ফারহানার ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ ষড়যন্ত্রকারীরা ব্যর্থ, জনগণের ভোটে জিতেই পবিত্র সংসদে এসেছি: সরোয়ার আলমগীর ভাঙ্গুড়ায় ৭ শিক্ষকের নিয়োগে অনিয়মের অভিযোগ, সরকারি কোষাগারে ১ কোটি ১৭ লাখ টাকা ফেরতের সুপারিশ রথযাত্রা ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি: বান্দরবানে সনাতনী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এমপি সাচিং প্রু জেরী ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি হলেন কোতয়ালী থানার ওসি মাহমুদুল হাসান

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১২ জুলাই) রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন।

আরও পড়ুনঃ  ডিমলায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার ও অনুদানের চেক বিতরণ

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হওয়ায় মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আপডেটের সময়: ০৩:১২:১২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১২ জুলাই) রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন।

আরও পড়ুনঃ  ঘোড়াঘাটে মাদক মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও টেকসই অগ্রযাত্রায় জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কোনো বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ, নিরাপদ মাতৃত্ব, মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণ প্রজন্মের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হওয়ায় মাইদুল ইসলাম, আলেয়া বেগম ও চন্দন কুমারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন আলমসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঘাঘটের ভাঙনে হুমকিতে গাইবান্ধা শহররক্ষা বাঁধ, বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ