Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত ভোলায় অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক উন্নয়নের প্রতিশ্রুতি, বাস্তবে দুর্ভোগ—কালিয়াকৈর পৌরসভার,৭,৮, ৯ নং ওয়ার্ড বাসিন্দাদের দীর্ঘশ্বাস বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস রাঙ্গুনিয়ায় পারিবারিক বিরোধে প্রাণ গেল যুবকের, চাচা ও চাচাতো ভাই আটক বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে বিপর্যস্ত জনজীবন: জেলা পরিষদ এবং যৌথ বাহিনীর জরুরি ত্রাণ তৎপরতা চলমান দিনাজপুরের বিরল সীমান্তে ৭৫ বোতল দেশি মদ উদ্ধার ধামইরহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কোস্ট ফাউন্ডেশন: ১০০০ পরিবারের মাঝে জরুরি ত্রাণ বিতরণ

মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

মোঃ রিফাত হোসেন,ঘোড়াঘাট প্রতিনিধি: (দিনাজপুর) মাদকের নেশা ছেলের মানবিক সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল দিনাজপুরের ঘোড়াঘাটে। যে সন্তানকে স্নেহ-ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের হাত থেকেই প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হলেন এক মা। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সাহানারা বেগম পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়াঘাট থানায় উপস্থিত হয়ে তার ছেলে বিপ্লব ইসলাম (১৯)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়।অভিযোগে সাহানারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিনিয়ত মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া এলাকায় মোবাইল ফোন চুরি করে সেই অর্থ দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় বিপ্লব আবারও মাদকের টাকা দাবি করেন। টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  মাদক বিরোধী অভিযানে নারী গ্রেফতার , কারাগারে প্রেরণ

পুলিশের হেফাজতে থাকা বিপ্লব ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে টাপেন্টাডল ট্যাবলেট সেবন করছেন। প্রতিদিন প্রায় ১০টি ট্যাবলেটের প্রয়োজন হয়। শনিবার মাদকের টাকা চাইতে গিয়ে পরিবারের সদস্যদের বাধার মুখে পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রচলিত আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত

মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

আপডেটের সময়: ০২:৪৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

মোঃ রিফাত হোসেন,ঘোড়াঘাট প্রতিনিধি: (দিনাজপুর) মাদকের নেশা ছেলের মানবিক সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল দিনাজপুরের ঘোড়াঘাটে। যে সন্তানকে স্নেহ-ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের হাত থেকেই প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হলেন এক মা। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে। শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সাহানারা বেগম পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়াঘাট থানায় উপস্থিত হয়ে তার ছেলে বিপ্লব ইসলাম (১৯)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়।অভিযোগে সাহানারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিনিয়ত মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া এলাকায় মোবাইল ফোন চুরি করে সেই অর্থ দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় বিপ্লব আবারও মাদকের টাকা দাবি করেন। টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  বন্যার শুরু থেকেই দুর্গত মানুষের পাশে ডা. আসিফুল হক, সহায়তা পেল ১২০০ পরিবার

পুলিশের হেফাজতে থাকা বিপ্লব ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে টাপেন্টাডল ট্যাবলেট সেবন করছেন। প্রতিদিন প্রায় ১০টি ট্যাবলেটের প্রয়োজন হয়। শনিবার মাদকের টাকা চাইতে গিয়ে পরিবারের সদস্যদের বাধার মুখে পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রচলিত আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ