Dhaka ০৮:০০ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩ চিলমারীতে সাবরেজিস্টার অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য বৃষ্টির পানিতে ঈদগাঁওর অলিগলির সড়ক প্লাবিত জনদূভোগ চরমে দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন ভ্রান্তি বান্দরবানে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১.৫ কোটি টাকার শিক্ষাবৃত্তি বিতরণ লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয় আমিনবাজারের ময়লার ভাগাড় সরিয়ে হবে বৃক্ষরোপণ: জেলা প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবার সংকট: অচল সিটি স্ক্যান, এক্স-রে ফিল্ম ও ওষুধের তীব্র আকাল কাশিমপুরে পৃথক তিন মাদকবিরোধী অভিযানে ৭ কারবারি আটক, ৬ কেজি গাঁজা ও ২৮০ পিস ইয়াবা উদ্ধার

তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা বাতিলের দাবিতে বাঁশখালীতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সংযোগ সড়কের তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা বাতিল এবং সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

রোববার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বাঁশখালী উপকমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের ফলে প্রতিদিন পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত টোল ইজারা বাতিল না হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  বন্যা-লবণাক্ততা নিয়ন্ত্রণে বামনী নদীতে ক্লোজার বাঁধ, উপকৃত হবেন ৯ লাখ মানুষ

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টোল ইজারা বাতিলের দাবিতে স্লোগান দেয়। পরে শ্রমিক নেতারা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা চক্রের হোতা গ্রেফতার

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা অবিলম্বে বাতিল, সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা, টোল আদায়ের কার্যক্রম স্থগিত রেখে জনস্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক জামসেদুল আলম, বাঁশখালী উপকমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. হোসেন, কার্যকরী সভাপতি মোস্তফা আলী, সাংগঠনিক সম্পাদক মো. রাহুল এবং প্রচার সম্পাদক মো. ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি

উল্লেখ্য, সম্প্রতি তৈলারদ্বীপ সেতুতে পুনরায় টোল আদায়ের উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও টোল ইজারা বাতিল ও সেতুটিকে টোলমুক্ত ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানি অভিযোগে যুবকসহ গ্রেফতার-৩

তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা বাতিলের দাবিতে বাঁশখালীতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ

আপডেটের সময়: ০৪:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী-আনোয়ারা সংযোগ সড়কের তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা বাতিল এবং সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিকরা।

রোববার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের বাঁশখালী উপকমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের ফলে প্রতিদিন পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। এতে পরিবহন ব্যয় বাড়ছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দ্রুত টোল ইজারা বাতিল না হলে দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু শিক্ষার্থী গুরুতর আহত, শিক্ষার্থী ও এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

মানববন্ধন শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টোল ইজারা বাতিলের দাবিতে স্লোগান দেয়। পরে শ্রমিক নেতারা বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে অনলাইন জুয়া ও জাল ভিসা চক্রের হোতা গ্রেফতার

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা অবিলম্বে বাতিল, সেতুটিকে স্থায়ীভাবে টোলমুক্ত ঘোষণা, টোল আদায়ের কার্যক্রম স্থগিত রেখে জনস্বার্থে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত সমস্যার সমাধান নিশ্চিত করা।

কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক জামসেদুল আলম, বাঁশখালী উপকমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. হোসেন, কার্যকরী সভাপতি মোস্তফা আলী, সাংগঠনিক সম্পাদক মো. রাহুল এবং প্রচার সম্পাদক মো. ইউনুসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার