Dhaka ০৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুক্তল হোসেনের পদত্যাগ ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। আজ রবিবার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মুক্তল হোসেন সম্প্রতি বল্লভপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক অবস্থায় স্থানীয়দের হাতে আটক হন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক প্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এমন শিক্ষকের কারণে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এবং ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করে অবিলম্বে তার অপসারণ দাবি করেন বিদ্যালয়ের শিক্ষার্থী নোমান ও লিমা আক্তারসহ স্থানীয়রা। ​এ বিষয়ে বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি প্রফেসর মোঃ জাকির হোসেন বলেন, “আমি আজই দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয়ভাবে জেনেছি। বিদ্যালয়ের স্বার্থে ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

আরও পড়ুনঃ  ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ'লীগ নেতা গ্রেপ্তার।
Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

দেবিদ্বারে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

আপডেটের সময়: ০৭:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬