Dhaka ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: মোঃ মিজানুর রহমান

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার ও শিক্ষা বোর্ডগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এবার মোট ২ হাজার ১৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার জন্য রয়েছে ২টি কেন্দ্র, যেখানে নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৩৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫৯০ জন। সব মিলিয়ে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৭৮ জন।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে এই লং মার্চ সফল করতে প্রস্তুত ১১ দলীয় ঐক্য জোট

অন্যদিকে, আলিম পরীক্ষার জন্য রয়েছে ১টি কেন্দ্র। এতে নিয়মিত পরীক্ষার্থী ১৯৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫ জন, মোট পরীক্ষার্থী ২০৩ জন। সব মিলিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ৫৯৫ জন, অর্থাৎ সর্বমোট ২ হাজার ১৮১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  আমরা ফটোসেশনের রাজনীতি করি না: পানিসম্পদমন্ত্রী

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বোর্ডের দাবি, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

সারা দেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন

সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে। শিক্ষা প্রশাসন পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি পরীক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক রাখতে সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

রাঙ্গুনিয়ায় পরীক্ষার্থী ২ হাজার ১৮১ জন, কেন্দ্র ৩টি

আপডেটের সময়: ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম: মোঃ মিজানুর রহমান

বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হবে। পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সরকার ও শিক্ষা বোর্ডগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এবার মোট ২ হাজার ১৮১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে এইচএসসি পরীক্ষার জন্য রয়েছে ২টি কেন্দ্র, যেখানে নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৩৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫৯০ জন। সব মিলিয়ে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৭৮ জন।

আরও পড়ুনঃ  সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ

অন্যদিকে, আলিম পরীক্ষার জন্য রয়েছে ১টি কেন্দ্র। এতে নিয়মিত পরীক্ষার্থী ১৯৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী ৫ জন, মোট পরীক্ষার্থী ২০৩ জন। সব মিলিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় নিয়মিত পরীক্ষার্থী ১ হাজার ৫৮৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ৫৯৫ জন, অর্থাৎ সর্বমোট ২ হাজার ১৮১ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে শিক্ষক সংকট প্রকট, প্রাথমিকে শূন্য ১৮৭ পদ

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নফাঁস রোধে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। বোর্ডের দাবি, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই।

সারা দেশে মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, ক্যালকুলেটর ব্যবহার, শৌচাগার তল্লাশিসহ ৩৫টি নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন