
আবুওবায়দুল হক খাজা চিলমারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : সরকারী কর্মকর্তা,কর্মচারী হয়েও চিলমারী উপজেলা সাবরেজিস্টার অফিসে সপ্তাহের প্রথম কর্ম দিবস রবিবারে কেউ উপস্থিত না থাকায় অফিস কর্মকর্তা-কমর্চারী শুন্য ছিল। সরেজমিন আজ রবিবার ২ টা ৪৫ মিনিটে চিলমারী উপজেলা সাব- রেজিষ্টার অফিসে গিয়ে দেখা গেছে, সাবরেজিস্টার অফিসার সহ অফিস সহকারী, তিন মহড়া ও টিসি মহড়া কেউ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাক্তি জানান, অফিস খোলা থাকলেও সকাল থেকে কেউ অফিসে আসেননি। তবে অফিস কক্ষ প্রতি দিনের ন্যায় দায়িত্বশীল কর্মচারী খুলেেছেন বলে জানাগেছে। সাবরেজিস্টার অফিসার সবুজ মিয়া তিনি কুড়িগ্রাম সদর উপজেলার দায়িত্বে থাকলেও অপর দুই উপজেলা চিলামারী ও রৌমারীর অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। সপ্তাহের ২ দিন রবিবার, সোমবার কুড়িগ্রাম সদর উপজেলা, সোমবার,মঙ্গলবার রৌমারী উপজেলা ও বৃহস্পতিবার চিলমারী উপজেলার দায়িত্ব পালন করেন।
এই সুযোগকে কাজে লাগিয়ে চিলমারী সাব- রেজিষ্ট্রার অফিসের প্রধান অফিস-সহকারী নির্মল বর্ম্মন ,টিসি মহড়া জাহেদুল, মহড়া আজিজুর ও এনামুল তাদের দায়িত্ব পালনে গড়িমসি করে সপ্তাহের বিভিন্ন দিনে প্রায়ঃশই অনুপস্থিত থাকেন বলে অবিযোগ পাওয়া যায়। ফলে জমি দলীল করার কাজ, দলীলের নকল উত্তোলন সহ অন্যান্য কাজ সমূহ সম্পন্ন করতে সপ্তাহের বাকী দিন গুলোতে জনগন নানান ভোগান্তির সম্মুখীন হন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস চিলমারীর মানুষেরা জমি ক্রয়- বিক্রয়ে নিরবে নিভৃতে যন্ত্রনা সহ্য করে চলেছেন। এ ব্যাপারে স্থানীয় সচেতন ব্যক্তি মজিবর রহমান ৩ টা ৩ মিনিটে তার গ্রামীণ ০১৭২১৭০০৬৬০ নম্বর থেকে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করে কোন প্রতিকার পাননি বলে হতাশ হয়েছেন। এ সব অনিয়মের ভোগান্তি কমাতে ও জমি সংক্রান্ত সহজ সেবা গ্রহন নিশ্চিত করার জন্য সচেতন মহল ও এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রতিবেদকের নাম 


















