Dhaka ০২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চরসামাইয়া: কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন, নতুন কমিটি গঠন তারাগঞ্জে তিস্তা ক্যানেলের পাশে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার সমবায়ের ‘কাগুজে’ উন্নয়ন ও আমলাতান্ত্রিক গোলকধাঁধা নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর কুলাউড়া থানা পুলিশের অভিযানে আন্ত জেলা ০৫ ডাকাত গ্রেফতার বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী বাঘা থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৮ চকরিয়া-বেতুয়াবাজার সড়কে সংঘবদ্ধ চুরি ডাকাতির প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মো. সজিবুল আলম সজিব (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী মোছা. রাজিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানে ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজিব। এ সময় অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লোহার ওজনের পাথর, ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও গাছের চারা বিতরণ

পরে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু
Tag :
জনপ্রিয় পোস্ট

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শাজাহানপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিবের ওপর হামলা, মামলা দায়েরের পর স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেটের সময়: ১০:১১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি মো. সজিবুল আলম সজিব (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শুক্রবার (৩ জুলাই) বিকেলে আহত সাংবাদিকের স্ত্রী মোছা. রাজিয়া সুলতানা বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের বীরগ্রাম বাজারে একটি প্রতিষ্ঠানে ডিলার নিয়োগ ও পণ্য বিক্রি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক সজিব। এ সময় অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা লোহার ওজনের পাথর, ধারালো অস্ত্র, লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর জবানবন্দি: মা-বাবা ও বোনকে হত্যার পর আমিরের অপেক্ষায় ছিল ঘাতক

পরে স্থানীয়দের মাধ্যমে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিককে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। মামলা দায়েরের পর শাজাহানপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি, স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম বাদলকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, “অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন