Dhaka ০৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়

​মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। যুবসমাজকে কর্মোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের টি.টি এন্ড ডি.সি এলাকায় যাত্রা শুরু করেছে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’। আজ রবিবার (০৫ জুলাই দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. আশিকুর রহমান আশিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বর্তমানে দেশ ও জাতি গঠনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই চাকুরির পেছনে না ছুটে আমাদের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও যোগ করেন, সেনাবাহিনী সবসময়ই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

​ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি এম. রহুল আমিন জানান, জীনামেজু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে প্রাথমিক পর্যায়ে ‘কম্পিউটার’ ও ‘সেলাই’ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এর মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জীনামেজু কল্যাণ ট্রাস্টের পরিচালক উ: নন্দমালা মহাথেরো ইনস্টিটিউটের জন্য এক সেট কম্পিউটার ও একটি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করেন। এছাড়া প্রধান অতিথি ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন তাওহীদ, পার্বত্য ভিক্ষু পরিষদের লামা উপজেলা শাখার সভাপতি জয় বংশ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সমাজসেবিকা মায়েছা মার্মা, দাতা সদস্য থোয়াইপ্রু মং মার্মা, জীনামেজু অনাথ আশ্রমের জমি দাতা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকমণ্ডলী। উল্লেখ্য, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাধারণ ডিগ্রির চেয়ে সময় ও খরচ কম হওয়ায় এবং হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ায় তরুণ প্রজন্মের কাছে টেকনিক্যাল শিক্ষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের এই কার্যক্রম স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

আরও পড়ুনঃ  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়

আপডেটের সময়: ০৬:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

​মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। যুবসমাজকে কর্মোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের টি.টি এন্ড ডি.সি এলাকায় যাত্রা শুরু করেছে ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট’। আজ রবিবার (০৫ জুলাই দুপুরে আনুষ্ঠানিকভাবে এই ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. আশিকুর রহমান আশিক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বর্তমানে দেশ ও জাতি গঠনে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত বেশি কারিগরি শিক্ষায় শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই চাকুরির পেছনে না ছুটে আমাদের পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ছেলে-মেয়েদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও যোগ করেন, সেনাবাহিনী সবসময়ই শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে এবং শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  জয়ন্তী মেডিকেল সেন্টার শুভ উদ্বোধন

​ইনস্টিটিউট পরিচালনা কমিটির সভাপতি এম. রহুল আমিন জানান, জীনামেজু কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই প্রতিষ্ঠানে চলতি বছরের ডিসেম্বর মাস থেকে প্রাথমিক পর্যায়ে ‘কম্পিউটার’ ও ‘সেলাই’ প্রশিক্ষণ কোর্স চালু করা হবে। এর মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জীনামেজু কল্যাণ ট্রাস্টের পরিচালক উ: নন্দমালা মহাথেরো ইনস্টিটিউটের জন্য এক সেট কম্পিউটার ও একটি সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করেন। এছাড়া প্রধান অতিথি ইনস্টিটিউট প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন তাওহীদ, পার্বত্য ভিক্ষু পরিষদের লামা উপজেলা শাখার সভাপতি জয় বংশ, লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সমাজসেবিকা মায়েছা মার্মা, দাতা সদস্য থোয়াইপ্রু মং মার্মা, জীনামেজু অনাথ আশ্রমের জমি দাতা মাহাবুবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষকমণ্ডলী। উল্লেখ্য, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। সাধারণ ডিগ্রির চেয়ে সময় ও খরচ কম হওয়ায় এবং হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ায় তরুণ প্রজন্মের কাছে টেকনিক্যাল শিক্ষার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লামা টেকনিক্যাল ইনস্টিটিউটের এই কার্যক্রম স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।

আরও পড়ুনঃ  ধুনটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত