Dhaka ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার ​ছোলমাইড উচ্চ বিদ্যালয়ে ডিএমপির উইমেন সাপোর্ট ডিভিশনের বিশেষ সচেতনতামূলক প্রোগ্রাম:’নীরবতা ভেঙে পুলিশের সহায়তা নিন সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার চ্যানেল ওয়ানের রিপোর্টার, মামলা দায়ের সার্বভৌমত্ব ও দেশমাতৃকার সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শপথ নিলেন নবীন নৌ কর্মকর্তারা রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড তরুণদের হাত ধরেই আসবে মাদকমুক্ত বাংলাদেশ হারাগাছ ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার মাদারগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, জাতীয় ফল মেলা – ২০২৬ অনুষ্ঠিত….

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব র‍্যাবের হাতে আটক

‎‎রাঙ্গুনিয়া প্রতিনিধি:, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। রোববার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি দুর্গম এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইয়ুবের অবস্থান নিশ্চিত হওয়ার পর বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আত্মগোপনে থাকা আইয়ুবকে তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়।

‎স্থানীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা আইয়ুব দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় সংঘটিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আইয়ুবের নাম উঠে আসে। তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে খোঁজা হচ্ছিল।

‎বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব-৭ এর একটি দল উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে আটক করেছে।

‎প্রসঙ্গত, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে দায়ের করা মামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি বেলাল, সম্পাদক রেজা
Tag :
জনপ্রিয় পোস্ট

​সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, নন্দীগ্রামে খাস জমি ও রাস্তা উদ্ধার

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি আইয়ুব র‍্যাবের হাতে আটক

আপডেটের সময়: ১২:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

‎‎রাঙ্গুনিয়া প্রতিনিধি:, ‎মোঃ মিজানুর রহমান
‎‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি মো. আইয়ুবকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। রোববার (২১ জুন) ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি দুর্গম এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎র‍্যাব সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আইয়ুবের অবস্থান নিশ্চিত হওয়ার পর বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের দুর্গম দুরছড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে আত্মগোপনে থাকা আইয়ুবকে তার আত্মীয়ের বাড়ি থেকে আটক করা হয়।

‎স্থানীয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা আইয়ুব দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে সক্ষম হয়।

‎গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রমের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

‎আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, সম্প্রতি চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় সংঘটিত যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ড ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তে আইয়ুবের নাম উঠে আসে। তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা ও সমন্বয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে খোঁজা হচ্ছিল।

‎বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাব-৭ এর একটি দল উপজেলার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে আইয়ুবকে আটক করেছে।

‎প্রসঙ্গত, গত ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে নিহত হন যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পরবর্তীতে দায়ের করা মামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ফরিদপুরে হামে আক্রান্ত ২ হাজার ৮০৪