
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি, মোঃ মিজানুর রহমান
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপজেলার জে. এস. কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা পরিষদের পরিচালক মো. শাহে এমরান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিচালক মুহাম্মদ ওবায়দুল হক, মো. ইমরাম এবং মো. রমজান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইকবাল হাছান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরন্যক গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ ইলিয়াছ উজ জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা সমন্বয়ক মোশারফ হোসাইন।
এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাইফুল ইসলাম, মুহাম্মদ বখতেয়ার হোসেন, ডা. মুহাম্মদ ওমর ফারুক রনি, মুহাম্মদ আবদুর রাজ্জাক, মোজাহেরুল হক (রফিক) কাদেরী এবং মুহাম্মদ সেকান্দর। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন করিম উদ্দিন হাসান, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, করিম উদ্দিন নূরী, মুহাম্মদ দিদার আলম, মুহাম্মদ ছানাউল্লাহ, নুরুল ইসলাম, সৈয়দ মুহাম্মদ ইউসুফ, রবিউল মোস্তফা রাফি ও এম. আর. মামুনসহ বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা শিক্ষার মানোন্নয়নে এ ধরনের বৃত্তি কার্যক্রমের গুরুত্বও তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পরিচালক মো. শাহে এমরান জানান, চলতি বছরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে এ বৃত্তির আওতায় সম্মাননা প্রদান করা হয়েছে। তিনি ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিবেদকের নাম 


















