Dhaka ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ২৬ সময় দেখুন

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বৃষ্টির কবলে পড়ে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পরের দিন সকালে স্থানীয় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৮ জুন) সকালে রাজাগাঁও ইউনিয়নের একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তিনি আচমকা মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টি থেকে বাঁচতে তিনি তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে মাহফুজুর রহমান মোটরবাইকটি নিতে এসে দেখেন সেটি উধাও। আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তিনি সেটির কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান

পরদিন আজ বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত বাগান মালিককে জানালে, মালিকপক্ষ রুহিয়া থানা পুলিশকে অবহিত করে।

আরও পড়ুনঃ  দখল-দূষণে অস্তিত্ব সংকটে দুইশো বছরের পুরোনো চাম্বলের সিমাই খাল

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  রাজশাহীকে বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যানের

রুহিয়া থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষ করে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

আপডেটের সময়: ০৫:৪১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় বৃষ্টির কবলে পড়ে রাস্তার পাশে রাখা একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। তবে চুরির পরের দিন সকালে স্থানীয় একটি চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বাইকটি উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  (১৮ জুন) সকালে রাজাগাঁও ইউনিয়নের একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন (বুধবার) রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। বাড়ি ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তিনি আচমকা মুষলধারে বৃষ্টির মুখে পড়েন। বৃষ্টি থেকে বাঁচতে তিনি তার নম্বরবিহীন ‘DAYUN-110cc’ মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি থামলে মাহফুজুর রহমান মোটরবাইকটি নিতে এসে দেখেন সেটি উধাও। আশপাশের বিভিন্ন এলাকায় তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তিনি সেটির কোনো সন্ধান পাননি।

আরও পড়ুনঃ  পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক

পরদিন আজ বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি দ্রুত বাগান মালিককে জানালে, মালিকপক্ষ রুহিয়া থানা পুলিশকে অবহিত করে।

আরও পড়ুনঃ  ঝড়ে পড়া শালিক পাখিকে বাঁচিয়ে আকাশে ওড়ালেন সাংবাদিক খলিলুর রহমান

খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  ​শতভাগ রোভার জেলার স্বীকৃতি পেল কিশোরগঞ্জ, স্কাউটিংয়ে নতুন মাইলফলক।