Dhaka ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক ‎গাজীপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী-পুরুষ আটক মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৭ নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৫৪ সময় দেখুন

মোঃরিফাত হোসেন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ২৩ জুন ঘিরে ষড়যন্ত্রের আভাস, স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ার হারাগাছ ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে প্রাণ হারালেন কৃষক

আপডেটের সময়: ০৪:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

মোঃরিফাত হোসেন ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কীটনাশক ট্যাবলেট সেবনের ঘটনায় নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত নজরুল ইসলাম উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন।

আরও পড়ুনঃ  জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা

স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, প্রায় দুই থেকে আড়াই বছর আগে নজরুল ইসলামের শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক সমস্যায় ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতার কারণে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় শি*শু হ*ত্যা: ঘটনাস্থল পরিদর্শন করলেন -পুলিশ সুপার

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশক ট্যাবলেট সেবন করেন। পরে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সুন্দরবনের জয়মনি এলাকায় কুমিরের আক্রমনে এক নারীর মৃত্যু