Dhaka ০৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত গাইবান্ধায় নদী ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থার দাবিতে মানববন্ধন, কুলাউড়ায় ইমুতে অস্ত্রের ছবি পাঠিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি চার দিন দেশের আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারি বর্ষণ

সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিডিএফএ – মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ । জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় বাফুফের অনুমোদিত ২৪টি একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রেস কনফারেন্স হলে সিডিএফএ আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল লিখিত বক্তব্যে এ ব্যাপারে সাংবাদিকদের অবগত করেন।

আরও পড়ুনঃ  লালপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সিডিএফএ একাডেমী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্রুপ পদ্ধতিতে একাডেমী সমূহকে ৬টি গ্রুপে বিভক্ত করে প্রাথমিক পর্যায়ে লিগ পদ্ধতি অনুষ্ঠিত হবে।
গ্রুপ লিগের শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬টি দলকে লটারীর মাধ্যমে ২টি গ্রুপে বিভক্ত করে ৩টি করে দল নিয়ে রবিন লীগ অনুষ্ঠিত হবে। রবিন লীগের ২টি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ নিয়ে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনালে মোকাবেলা করবে।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের স্পন্সর করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে স্পন্সর প্রতিষ্ঠান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা প্রদান করবেন। অংশগ্রহণকারী দলসমূহকে জার্সি প্রদান করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্ট । অংশগ্রহণকারী দলসমূহকে ২টি প্র্যাকটিস বল প্রদান করেছেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান। দলসমূহকে ১টি ম্যাচ বল প্রদান করছেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ এবং প্রতি খেলায় ম্যান অব দা ম্যাচ ট্রফি প্রদান করছেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য কাজী জসিম উদ্দিন।

আরও পড়ুনঃ  সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলসমূহ হলো:- পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমী, সন্দীপ ফুটবল একাডেমী, ইয়ং ফুটবল একাডেমী, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমী, আকুবদন্ডী ফুটবল একাডেমী, চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমী, এম সি এস ফুটবল একাডেমী, আবদুস সোবহান ফুটবল একাডেমী, স্বাধীন বাংলা ফুটবল একাডেমী, সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমী, হাটহাজারী ফুটবল একাডেমী, একরাম ফুটবল একাডেমী, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, রামপুর ফুটবল একাডেমী, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, রাইজিং স্টার ফুটবল একাডেমী, পাঠানটুলী ফুটবল একাডেমী, মীরসরাই ফুটবল একাডেমী, শিকলবাহা স্পোর্টস একাডেমী, চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমী, চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমী, ডায়নামিক ফুটবল একাডেমী।

আরও পড়ুনঃ  অভিযান আর জরিমানায় থামছে না মিঠাপুকুরের ভেজাল গুড়ের দৌরাত্ম্য

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিডিএফএ সভাপতি এস এম শহিদুল ইসলাম, সিডিএফএ সহ- সভাপতি নজরুল ইসলাম লেদু, সহ-সভাপতি মোহাং শাহাজাহান ও সদস্য মাহাবুবুর রহমান। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সদস্য হারুণ আল রশিদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত পাবলু, সিজেকেএস কাউন্সিলর সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, রায়হান উদ্দীন রুবেল, সোহেল আহমেদ, সিডিএফএ কাউন্সিলর আবদুল মোমেন বাবু, স্পন্সর প্রতিনিধি আবদুল আহাদ রিপন, খেলা পরিচালনা কমিটির সদস্য মোঃ মামুন উদ্দিন।

উদ্বোদনী দিনে বিকাল ৩.৩০ টায় পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি – মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির মোকাবেলা করবে

Tag :
জনপ্রিয় পোস্ট

আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু

আপডেটের সময়: ০২:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে সিডিএফএ – মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ । জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় বাফুফের অনুমোদিত ২৪টি একাডেমীর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম প্রেস কনফারেন্স হলে সিডিএফএ আয়োজিত টুর্নামেন্ট উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল লিখিত বক্তব্যে এ ব্যাপারে সাংবাদিকদের অবগত করেন।

আরও পড়ুনঃ  হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সিডিএফএ একাডেমী ফুটবল টুর্নামেন্ট ২০২৬ গ্রুপ পদ্ধতিতে একাডেমী সমূহকে ৬টি গ্রুপে বিভক্ত করে প্রাথমিক পর্যায়ে লিগ পদ্ধতি অনুষ্ঠিত হবে।
গ্রুপ লিগের শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী ৬টি দলকে লটারীর মাধ্যমে ২টি গ্রুপে বিভক্ত করে ৩টি করে দল নিয়ে রবিন লীগ অনুষ্ঠিত হবে। রবিন লীগের ২টি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ নিয়ে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনালে মোকাবেলা করবে।

সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয়, টুর্নামেন্টের স্পন্সর করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। উক্ত টুর্নামেন্ট উপলক্ষে স্পন্সর প্রতিষ্ঠান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা প্রদান করবেন। অংশগ্রহণকারী দলসমূহকে জার্সি প্রদান করবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সবুজ হোটেল এন্ড রেস্টুরেন্ট । অংশগ্রহণকারী দলসমূহকে ২টি প্র্যাকটিস বল প্রদান করেছেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য সাইফুল আলম খান। দলসমূহকে ১টি ম্যাচ বল প্রদান করছেন সিডিএফএ যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ এবং প্রতি খেলায় ম্যান অব দা ম্যাচ ট্রফি প্রদান করছেন সিডিএফএ নির্বাহী কমিটির সদস্য কাজী জসিম উদ্দিন।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৪টি দলসমূহ হলো:- পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমী, সন্দীপ ফুটবল একাডেমী, ইয়ং ফুটবল একাডেমী, মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমী, আকুবদন্ডী ফুটবল একাডেমী, চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমী, এম সি এস ফুটবল একাডেমী, আবদুস সোবহান ফুটবল একাডেমী, স্বাধীন বাংলা ফুটবল একাডেমী, সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমী, হাটহাজারী ফুটবল একাডেমী, একরাম ফুটবল একাডেমী, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, রামপুর ফুটবল একাডেমী, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমী, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমী, রাইজিং স্টার ফুটবল একাডেমী, পাঠানটুলী ফুটবল একাডেমী, মীরসরাই ফুটবল একাডেমী, শিকলবাহা স্পোর্টস একাডেমী, চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমী, চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমী, ডায়নামিক ফুটবল একাডেমী।

আরও পড়ুনঃ  গাইবান্ধা পুলিশ সুপারের সংবাদ সম্মেলন