Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত আহত প্রতিবন্ধীকে উদ্ধার করল তারাগঞ্জ হাইওয়ে পুলিশ রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া এলাকা থেকে ১ কেজি ১৭৩ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। অভিযানকালে মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি এসআরবি-৫ দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামে মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমির ওপর একটি প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর এসআরবি-৫-এর অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টর্চ ও সার্চ লাইটের আলোতে ওই এলাকায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে লাল রঙের দুটি শপিং ব্যাগ দেখতে পান অভিযান পরিচালনাকারী সদস্যরা।

আরও পড়ুনঃ  আহত প্রতিবন্ধীকে উদ্ধার করল তারাগঞ্জ হাইওয়ে পুলিশ

পরে শপিং ব্যাগ দুটি খুলে তল্লাশি চালানো হলে একটি ব্যাগের মধ্যে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। ওই পাউডারের ওজন করা হলে এর পরিমাণ পাওয়া যায় ৫২৮ গ্রাম।অপর একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর ছোট আকারের ছয়টি সাদা পলিপ্যাক পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১০৭.৫ গ্রাম করে। ছয়টি প্যাকেটের মোট ওজন দাঁড়ায় ৬৪৫ গ্রাম।
এভাবে একটি ব্যাগ থেকে ৫২৮ গ্রাম এবং অপর ব্যাগে থাকা ছয়টি প্যাকেট থেকে ৬৪৫ গ্রামসহ সর্বমোট ১ হাজার ১৭৩ গ্রাম অর্থাৎ ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অভিযানিক দল উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্রচলিত বিধি অনুযায়ী জব্দ করে। উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৫ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বামের ছড়া-ডানের ছড়া পানি ব্যবস্থাপনা সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
Tag :
জনপ্রিয় পোস্ট

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার

আপডেটের সময়: ০২:৫৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া এলাকা থেকে ১ কেজি ১৭৩ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী। অভিযানকালে মাদকদ্রব্যগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি এসআরবি-৫ দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারীসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিতকারী অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় মাদক ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১১টা ৫০ মিনিটের দিকে এসআরবি-৫, সিপিএসসি কোম্পানি, রাজশাহীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামে মাটির রাস্তার পূর্ব পাশে সরকারি খাস জমির ওপর একটি প্লাস্টিকের তৈরি বাজারের ব্যাগে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়ার পর এসআরবি-৫-এর অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টর্চ ও সার্চ লাইটের আলোতে ওই এলাকায় থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে লাল রঙের দুটি শপিং ব্যাগ দেখতে পান অভিযান পরিচালনাকারী সদস্যরা।

আরও পড়ুনঃ  ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ ও ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত

পরে শপিং ব্যাগ দুটি খুলে তল্লাশি চালানো হলে একটি ব্যাগের মধ্যে সাদা-ধূসর রঙের হেরোইনসদৃশ পাউডার পাওয়া যায়। ওই পাউডারের ওজন করা হলে এর পরিমাণ পাওয়া যায় ৫২৮ গ্রাম।অপর একটি লাল রঙের শপিং ব্যাগের ভেতর ছোট আকারের ছয়টি সাদা পলিপ্যাক পাওয়া যায়। প্রতিটি প্যাকেটের ওজন ছিল ১০৭.৫ গ্রাম করে। ছয়টি প্যাকেটের মোট ওজন দাঁড়ায় ৬৪৫ গ্রাম।
এভাবে একটি ব্যাগ থেকে ৫২৮ গ্রাম এবং অপর ব্যাগে থাকা ছয়টি প্যাকেট থেকে ৬৪৫ গ্রামসহ সর্বমোট ১ হাজার ১৭৩ গ্রাম অর্থাৎ ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অভিযানিক দল উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে প্রচলিত বিধি অনুযায়ী জব্দ করে। উদ্ধারকৃত আলামতগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।এসআরবি-৫ সূত্রে জানা যায়, মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে তাদের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  বেনাপোলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম