Dhaka ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত আহত প্রতিবন্ধীকে উদ্ধার করল তারাগঞ্জ হাইওয়ে পুলিশ রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

আজ (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুর রহমান ডিগ্রি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাবা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাচ্চু এমপি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
সভাপতির বক্তব্যে শামীমা সুলতানা বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আব্দুর রহমান ডিগ্রি কলেজ সবসময় শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মচারী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।।

আরও পড়ুনঃ  হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শফিকুল গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

আজ (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের গফরগাঁওয়ে আব্দুর রহমান ডিগ্রি কলেজে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাবা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-দক্ষিণ গফরগাঁও) আসনের সংসদ সদস্য জনাব মোঃ আক্তারুজ্জামান বাচ্চু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাচ্চু এমপি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “নতুন প্রজন্মকে আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। তরুণদের হাত ধরেই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে।”
সভাপতির বক্তব্যে শামীমা সুলতানা বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না, ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। আব্দুর রহমান ডিগ্রি কলেজ সবসময় শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মচারী, গভর্নিং বডির সদস্য, অভিভাবক এবং নবাগত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।।

আরও পড়ুনঃ  তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা