Dhaka ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১ রাষ্ট্রীয় কাঠামো সংস্কার না হলে ক্ষমতায় যিনিই যাবেন হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার খামার মালিকের খামখেয়ালিপনায় ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু ভালো না লাগা রোগের ৭০০ বছরের প্রেসক্রিপসন, সুফিদের চিল্লা ও ডোপামিন ডিটক্স গাইবান্ধায় বাংলাদেশ প্রেসক্লাবের জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করার প্রত্যয়, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি শার্শায় ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবার মৃত্যু বাঁশখালীতে উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন

শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২২০ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ দাবি জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পথসভায় তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে।

আরও পড়ুনঃ  মেহেন্দিগঞ্জে জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিএনপির লিফলেট বিতরণ

 

তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন। এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সারজিস আলম বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে।

আরও পড়ুনঃ  এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
Tag :
জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক ১

শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

আপডেটের সময়: ০৮:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সি-এ অফিস বাসস্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এ দাবি জানান। সভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পথসভায় তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে।

আরও পড়ুনঃ  এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী

 

তিনি শেখ হাসিনার শাসনামলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন। তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও মন্তব্য করেন। এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সারজিস আলম বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত