Dhaka ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ

শাজাহানপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১৩১ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই ও চামড়া সঠিকভাবে সংরক্ষণ বিষয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

বক্তারা বলেন, কোরবানির সময় অসচেতনতা ও ভুল পদ্ধতিতে চামড়া ছাড়ানোর কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া ক্ষতিগ্রস্ত হয়। সঠিক নিয়ম মেনে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার অপচয় কমবে এবং ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাবেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাইফুর রহমান বলেন, কোরবানির সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ সাদারঘর ব্রিজ এখন যেন মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার শঙ্কা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান

শাজাহানপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:১৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই ও চামড়া সঠিকভাবে সংরক্ষণ বিষয়ে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাইফুর রহমান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার চামড়া ব্যবসায়ীরা অংশ নেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের কোরবানির পশু স্বাস্থ্যসম্মতভাবে জবাই, চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, লবণ ব্যবহার করে চামড়া সংরক্ষণ এবং চামড়ার গুণগত মান বজায় রাখার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস

বক্তারা বলেন, কোরবানির সময় অসচেতনতা ও ভুল পদ্ধতিতে চামড়া ছাড়ানোর কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া ক্ষতিগ্রস্ত হয়। সঠিক নিয়ম মেনে পশু জবাই ও চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার অপচয় কমবে এবং ব্যবসায়ীরা ন্যায্য মূল্য পাবেন। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. তাইফুর রহমান বলেন, কোরবানির সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পশু জবাই নিশ্চিত করতে হবে। পাশাপাশি চামড়া সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুনঃ  চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন