Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ রোধ এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নগরীর দেওয়ানহাট মোড়ে একটি সচেতনতা বিষয়ক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বন্দরনগরী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং ডেঙ্গুর ভয়াবহ রূপ ধারণ করা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। নাগরিক জীবনের এই সংকটময় পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার জোরালো দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  ফরিদপুরে নাঈম হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডবলমুরিং থানা গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য অপূর্ব নাথ। এছাড়াও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সদস্য সাজিদ সামী চৌধুরী, হোসনে আরা সুমি এবং মোসাম্মৎ সুমাইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং ২৮ নম্বর, ২৩ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের সংগঠক যথাক্রমে মোসাম্মৎ ফারজানা, মোসাম্মৎ পারভিন ও মোসাম্মৎ রোকসানা

আরও পড়ুনঃ  বগুড়ায় ৪ লক্ষ ৫৩ হাজার জাল টাকাসহ কারবারী গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি

আপডেটের সময়: ০৯:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ রোধ এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নগরীর দেওয়ানহাট মোড়ে একটি সচেতনতা বিষয়ক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বন্দরনগরী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং ডেঙ্গুর ভয়াবহ রূপ ধারণ করা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। নাগরিক জীবনের এই সংকটময় পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার জোরালো দাবি জানান তারা।

আরও পড়ুনঃ  বরিশালে চড়া মাছের দাম, সবজি-মাংসে স্বস্তি

ডবলমুরিং থানা গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য অপূর্ব নাথ। এছাড়াও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সদস্য সাজিদ সামী চৌধুরী, হোসনে আরা সুমি এবং মোসাম্মৎ সুমাইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং ২৮ নম্বর, ২৩ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের সংগঠক যথাক্রমে মোসাম্মৎ ফারজানা, মোসাম্মৎ পারভিন ও মোসাম্মৎ রোকসানা

আরও পড়ুনঃ  খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা