Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শুক্রবার ( ২৪ জুলাই) বিকেলে ৭ দিন পরে উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। রথ উদযাপন কমিটি পাথর ঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কারিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।  প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুন বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ। এজন্য উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুনঃ  বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

আপডেটের সময়: ১০:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

উপজেলা প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)পাবনার ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। শুক্রবার ( ২৪ জুলাই) বিকেলে ৭ দিন পরে উল্টো রথযাত্রা উপলক্ষে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। রথ উদযাপন কমিটি পাথর ঘাটা বিশ্বাস অপর দিকে কেন্দ্রীয় কারিবাড়ি রথ দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।  প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করে থাকেন। সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা। এরই ধারাবাহিকতায় উল্টো রথযাত্রা টি ভদ্রপাড়া মন্দির থেকে ভাঙ্গুড়ার বিভিন্ন মেইন লাইন সড়ক প্রদক্ষিণ করে  কালিবাড়ি কেন্দ্রীয় মন্দিরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  কাজিপুরের যমুনা নদীতে বিপদসীমার উপরে পানি হওয়ায় দিশেহারা জনগণ

রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুন বলেন, শান্তিপূর্ণভাবে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শেষ হয়েছে। উল্টো রথযাত্রা উপলক্ষে ব্যাপক কর্মসূচি ও নিরাপত্তা গ্রহণ করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশ। এজন্য উপজেলা প্রশাসন ও ভাঙ্গুড়া থানা-পুলিশের সকল সদস্যদের ধন্যবাদ জানাই।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ জাকির রব্বানীর হাতে “জাতীয় দৈনিক আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান