Dhaka ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু বন্যায় চট্টগ্রাম অঞ্চলের ২৪১ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত, মেরামতে ২৪৫ কোটি টাকার প্রস্তাব নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, উপস্থিত এমপি লাভলু

হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ইয়ামিন হোসাইন , সিরাজগঞ্জ: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের হরিনাহাটা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের আয়োজিত ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রঞ্জু আহমেদ কেডি ও পরিচালনা করেন শাহিন শেখ। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ।

আরও পড়ুনঃ  বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে সরকার: ড. মোহাম্মদ জাকারিয়া

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাসেল রহমান, প্রোপ্রাইটর, মেসার্স অরাকা ফিড, ভূঞাপুর, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমাজ উদ্দিন তালুকদার শুভ এবং বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী। ফাইনাল খেলায় মুখোমুখি হয় খামার মালিক একাদশ ও চাকরিজীবী একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয়লাভ করে খামার মালিক একাদশ, ফলে তারাই ২২তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী খামার মালিক একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার এবং রানারআপ চাকরিজীবী একাদশের হাতে রানারআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করেন তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব

হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ইয়ামিন হোসাইন , সিরাজগঞ্জ: ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের হরিনাহাটা গ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের আয়োজিত ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে স্থানীয় খেলার মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রঞ্জু আহমেদ কেডি ও পরিচালনা করেন শাহিন শেখ। ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও বহুলী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সভাপতি এস এম রেজাউর রহমান ফিরোজ।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড পেতে পত্নীতলায় আবেদনকারীর ঢল, মৌখিক পরীক্ষায় উপচে পড়া ভিড়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাসেল রহমান, প্রোপ্রাইটর, মেসার্স অরাকা ফিড, ভূঞাপুর, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা এস এম সোহেল মাহমুদ রঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইমাজ উদ্দিন তালুকদার শুভ এবং বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী। ফাইনাল খেলায় মুখোমুখি হয় খামার মালিক একাদশ ও চাকরিজীবী একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই ৩-৩ গোলে সমতায় থাকায় ম্যাচের ফল নির্ধারণে ট্রাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ১ গোলের ব্যবধানে জয়লাভ করে খামার মালিক একাদশ, ফলে তারাই ২২তম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী খামার মালিক একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও পুরস্কার এবং রানারআপ চাকরিজীবী একাদশের হাতে রানারআপ ট্রফি ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়দের হাতে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করেন তুলতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে চট্টগ্রাম নগর জামায়াতের দোয়া মাহফিল অনুষ্ঠিত