Dhaka ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতির সুস্থতা কামনায় দোয়া মাহফিল কাজীর দেউড়ির ১৫৫ কেজি ওজনের কোরাল মাছ যেভাবে বিক্রি মাদক ছেড়ে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানালেন মো: পিন্টু রহমান যাদুকাটা নদীতে খেয়া পারাপার বন্ধ ইজারাদারদের দ্বন্দ্বে চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটক চবি জামাল নজরুল গবেষণা কেন্দ্রের এনেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন গাবতলীতে তকির বকুল তলা সামাজিক সংগঠনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মোকামতলায় চুরির প্রস্তুতিকালে চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার পবায় দ্বীনি শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত ‘মথুরা মারকাযুল হুদা মাদ্রাসা ইলিশা-দক্ষিণ আইচা রুটে নিরাপদ সড়কের দাবিতে ভোলায় বাস মালিকদের সংবাদ সম্মেলন

চন্দ্রগঞ্জ সাদারঘর ব্রিজ এখন যেন মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার শঙ্কা

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের অতি পরিচিত সাদারঘর (হাদারঘর) ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের পশ্চিম পাশের নিরাপত্তা রেলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে আছে, পাশাপাশি বেশ কয়েকটি সুরক্ষা স্ল্যাবও নেই। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত কোনো সংস্কার উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাজারো মানুষ।মঙ্গলবার (২২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পশ্চিম পাশের মাঝামাঝি অংশের রেলিং সম্পূর্ণ ভেঙে খালে পড়ে রয়েছে। রেলিং না থাকায় সামান্য অসতর্কতায় যেকোনো যানবাহন বা পথচারী নিচে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ব্রিজের দুই পাশে থাকা একাধিক সুরক্ষা স্ল্যাবও সরিয়ে নেওয়া হয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের মনুবেপারী ঢালে তোরণ ভেঙে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে গভীর রাতে বালুবাহী একটি ভারী ট্রাক ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের বড় একটি অংশ ভেঙে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও ভাঙা অংশ মেরামত করা হয়নি। এরই মধ্যে ব্রিজের পাশে থাকা কয়েকটি সুরক্ষা স্ল্যাবও রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়েছে।সাদারঘর ব্রিজটি লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সেতু। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে।

আরও পড়ুনঃ  খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, কাহালুতে হৃদয়বিদারক ঘটনা

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা বৃষ্টির সময় ভাঙা রেলিংয়ের কারণে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুতগতির কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারালে সরাসরি খালে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের প্রশ্ন, বড় ধরনের প্রাণহানি ঘটার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে?স্থানীয়দের দাবি, জনস্বার্থে অবিলম্বে ভাঙা রেলিং পুনর্নির্মাণ, নিখোঁজ সুরক্ষা স্ল্যাব পুনঃস্থাপন এবং ব্রিজটির প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা প্রশাসক (ডিসি) এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ ও সরেজমিনে তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

চন্দ্রগঞ্জ সাদারঘর ব্রিজ এখন যেন মৃত্যুফাঁদ, বড় দুর্ঘটনার শঙ্কা

আপডেটের সময়: ০১:৪২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের অতি পরিচিত সাদারঘর (হাদারঘর) ব্রিজটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের পশ্চিম পাশের নিরাপত্তা রেলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে আছে, পাশাপাশি বেশ কয়েকটি সুরক্ষা স্ল্যাবও নেই। দীর্ঘদিন ধরে এমন অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত কোনো সংস্কার উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন লক্ষ্মীপুর ও নোয়াখালীর হাজারো মানুষ।মঙ্গলবার (২২ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজটির পশ্চিম পাশের মাঝামাঝি অংশের রেলিং সম্পূর্ণ ভেঙে খালে পড়ে রয়েছে। রেলিং না থাকায় সামান্য অসতর্কতায় যেকোনো যানবাহন বা পথচারী নিচে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ব্রিজের দুই পাশে থাকা একাধিক সুরক্ষা স্ল্যাবও সরিয়ে নেওয়া হয়েছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জের মনুবেপারী ঢালে তোরণ ভেঙে পড়ে তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ

স্থানীয়দের ভাষ্য, কয়েক মাস আগে গভীর রাতে বালুবাহী একটি ভারী ট্রাক ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পশ্চিম পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে রেলিংয়ের বড় একটি অংশ ভেঙে খালে পড়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও ভাঙা অংশ মেরামত করা হয়নি। এরই মধ্যে ব্রিজের পাশে থাকা কয়েকটি সুরক্ষা স্ল্যাবও রহস্যজনকভাবে সরিয়ে ফেলা হয়েছে।সাদারঘর ব্রিজটি লক্ষ্মীপুর ও নোয়াখালীর মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংযোগ সেতু। প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ীসহ অসংখ্য ছোট-বড় যানবাহন চলাচল করে।

আরও পড়ুনঃ  ধুনটে বিশেষ অভিযানে ৪৮টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, বিশেষ করে রাতের অন্ধকারে কিংবা বৃষ্টির সময় ভাঙা রেলিংয়ের কারণে যেকোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুতগতির কোনো যানবাহন নিয়ন্ত্রণ হারালে সরাসরি খালে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তাদের প্রশ্ন, বড় ধরনের প্রাণহানি ঘটার পরই কি কর্তৃপক্ষের টনক নড়বে?স্থানীয়দের দাবি, জনস্বার্থে অবিলম্বে ভাঙা রেলিং পুনর্নির্মাণ, নিখোঁজ সুরক্ষা স্ল্যাব পুনঃস্থাপন এবং ব্রিজটির প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা প্রশাসক (ডিসি) এবং চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর জরুরি হস্তক্ষেপ ও সরেজমিনে তদন্তেরও দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  নাচোলে নানা আয়োজনে দূর্ণীতি প্রতিরোধ দিবস পালিত