Dhaka ০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ

শক্তি দই উৎপাদনে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

এস.কে.সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে “গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড”-কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের উপাদান, মান ও মোড়কের তথ্য যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরিদর্শনে দেখা যায়, “প্লেইন ইয়োগার্ট” ব্র্যান্ডের শক্তি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উল্লেখ করা হয়নি। এছাড়া “ফর্টিফাইড টক দই”-এ ব্যবহৃত STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) নামের রাসায়নিক উপাদানের কথাও প্যাকেটে উল্লেখ ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই রাসায়নিক শিশু, কিডনি রোগী, ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।অভিযান চলাকালে দই তৈরিতে ব্যবহৃত দুধ ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা করে “টেট্রাসাইক্লিন” ও “বিটা ল্যাকটাম” অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে আরও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাজাহানপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।এসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারি বিধিমালা অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান

শক্তি দই উৎপাদনে অনিয়ম, গ্রামীণ ডানোন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

আপডেটের সময়: ১০:৩৬:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

এস.কে.সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের অভিযোগে “গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড”-কে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়।অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বেতগাড়ি বনানী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের উপাদান, মান ও মোড়কের তথ্য যাচাই করা হয়।

আরও পড়ুনঃ  ঈদগাঁও বাজারে সবজির তিনগুণ দাম, মাছেও নেই স্বস্তি: বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

পরিদর্শনে দেখা যায়, “প্লেইন ইয়োগার্ট” ব্র্যান্ডের শক্তি দইয়ে রং ও ফ্লেভার ব্যবহার করা হলেও মোড়কে তা উল্লেখ করা হয়নি। এছাড়া “ফর্টিফাইড টক দই”-এ ব্যবহৃত STPP (সোডিয়াম ট্রাই পলিফসফেট) নামের রাসায়নিক উপাদানের কথাও প্যাকেটে উল্লেখ ছিল না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই রাসায়নিক শিশু, কিডনি রোগী, ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।অভিযান চলাকালে দই তৈরিতে ব্যবহৃত দুধ ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা করে “টেট্রাসাইক্লিন” ও “বিটা ল্যাকটাম” অ্যান্টিবায়োটিকের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে আরও পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩২(ক) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শাজাহানপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।এসময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সরকারি বিধিমালা অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন এবং বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আগানগর ইস্পাহানি ঘাটে বুড়িগঙ্গায় মালবাহী ট্রাক নিমজ্জিত: উদ্ধার তৎপরতা অব্যাহত