Dhaka ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ ১০৪ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি দক্ষিণ পুলিশ ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা

তানবীরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা আমদানি পণ্যবোঝাই ৯ হাজার ২৭৮টি কনটেইনার বন্দরের কার্যক্রমে চাপ সৃষ্টি করছে। দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে এসব ‘মৃত কার্গো’ বন্দরের প্রায় ২০ শতাংশ জায়গা দখল করে আছে। এতে নতুন পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর ও কাস্টমস সূত্র জানায়, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে খালাস না হওয়া পণ্য নিলাম বা ধ্বংস করার কথা থাকলেও অনেক কনটেইনার ১০ থেকে ১৫ বছর ধরে বন্দরে পড়ে রয়েছে। বর্তমানে এসব কনটেইনারে প্রায় দুই লাখ টন পণ্য রয়েছে, যার বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০টি কনটেইনারের পণ্য নিলামে বিক্রি করছে। বর্তমানে ২ হাজার ৬৯৭টি কনটেইনার নিলামের তালিকায় থাকলেও অনুমোদন মিলেছে ১ হাজার ৬১৯টির। গত বছর ৪৯৩টি এবং চলতি বছরে এ পর্যন্ত ৪৯৫টি কনটেইনার নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুনঃ  রফিক আহমদ ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট কুলাউড়ার যৌথ উদ্যোগ হাসপাতালে ১০টি ব্যাকআপ লাইট স্থাপন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (মেরিন অ্যান্ড হারবার) কমোডর আমিন আহমেদ আবদুল্লাহ বলেন, দ্রুত নিলাম ও অপসারণ করা গেলে বন্দরের উল্লেখযোগ্য জায়গা খালি হবে। সংশ্লিষ্টদের মতে, আইনি জটিলতা দূর করে নিলাম প্রক্রিয়া ত্বরান্বিত করলেই দীর্ঘদিনের এ সংকট অনেকটাই কমবে।

আরও পড়ুনঃ  উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Tag :
জনপ্রিয় পোস্ট

জীবিকার সন্ধানে ঢাকায় গিয়ে ফিরলেন লাশ হয়ে, কাঁদছে নবাবগঞ্জ

চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা

আপডেটের সময়: ১০:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

তানবীরুল ইসলাম,স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে বছরের পর বছর পড়ে থাকা আমদানি পণ্যবোঝাই ৯ হাজার ২৭৮টি কনটেইনার বন্দরের কার্যক্রমে চাপ সৃষ্টি করছে। দীর্ঘসূত্রতা, প্রশাসনিক জটিলতা ও আইনি প্রক্রিয়ার ধীরগতির কারণে এসব ‘মৃত কার্গো’ বন্দরের প্রায় ২০ শতাংশ জায়গা দখল করে আছে। এতে নতুন পণ্য সংরক্ষণ ও খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্দর ও কাস্টমস সূত্র জানায়, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে খালাস না হওয়া পণ্য নিলাম বা ধ্বংস করার কথা থাকলেও অনেক কনটেইনার ১০ থেকে ১৫ বছর ধরে বন্দরে পড়ে রয়েছে। বর্তমানে এসব কনটেইনারে প্রায় দুই লাখ টন পণ্য রয়েছে, যার বাজারমূল্য কয়েক হাজার কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমস হাউস প্রতি মাসে গড়ে ২০ থেকে ৩০টি কনটেইনারের পণ্য নিলামে বিক্রি করছে। বর্তমানে ২ হাজার ৬৯৭টি কনটেইনার নিলামের তালিকায় থাকলেও অনুমোদন মিলেছে ১ হাজার ৬১৯টির। গত বছর ৪৯৩টি এবং চলতি বছরে এ পর্যন্ত ৪৯৫টি কনটেইনার নিষ্পত্তি হয়েছে।

আরও পড়ুনঃ  ধামইরহাটে দুইশত টাকার জন্য প্রতিবেশীর আঘাতে যুবকের মৃত্যু