Dhaka ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য রাজশাহীতে ৪৩৯ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে অপরাধ দমনে সাফল্যে, ৭ মাসে ৮১২ আসামি গ্রেফতার ওসি শফিকুলের নেতৃত্বে ‎ধামরাইয়ে প্রাইভেটকার-ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ ‎ রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির গাজীপুরে শ্রমিক-পুলিশ ঘণ্টাব্যাপী সংঘর্ষ সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল। ৩২ রোগী পেলেন ৩২ লাখ টাকা

রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পৌরসভার প্রশাসক-কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩২ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন কার্যক্রম থেকে অভিজ্ঞতা অর্জন এবং তা নিজ নিজ এলাকায় বাস্তবায়নের লক্ষ্যে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী মহানগরীর নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো রাজশাহীর পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা অন্য নগর ও পৌর এলাকায় কাজে লাগানো।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। রাজশাহী সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা হলো—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ এই নির্দেশনাকে সামনে রেখে রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বসবাসের উপযোগী নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী দেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরী হিসেবে পরিচিত। এই সুনাম অক্ষুণ্ন রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের একার নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বশীলতা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নাগরিক সেবার মান বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মহানগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, রাজশাহী নগরীকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে সব প্রতিষ্ঠানই উপকৃত হবে।

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে এখানকার পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় একই ধরনের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। একটি সিটি কর্পোরেশনের সফল উদ্যোগ ও অর্জিত অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের জন্য অনুসরণযোগ্য হতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর উন্নয়ন এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছেন। জাইকার সহযোগিতায় আয়োজিত পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত। সুন্দর আয়োজন ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন, নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা প্রশংসার দাবি রাখে। এখানকার কার্যক্রম ও অর্জিত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রয়েছে। কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা এবং ইউডিসিজিপি প্রকল্পের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনব্যাপী এই কর্মশালা আগামী ২৬ নভেম্বর শেষ হবে। কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন। এর মধ্যে রয়েছে বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের কার্যক্রম, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলায় সড়ক পরিষ্কারের কার্যক্রম। পরিদর্শনের মাধ্যমে রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা ও বাস্তব সমস্যাগুলো সম্পর্কে ধারণা নেবেন অংশগ্রহণকারীরা। পরবর্তী সময়ে এসব অভিজ্ঞতা মূল্যায়ন করে নিজ নিজ নগর ও পৌর এলাকায় পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার মান উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের

রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পৌরসভার প্রশাসক-কর্মকর্তাদের অংশগ্রহণে কর্মশালা শুরু

আপডেটের সময়: ০৬:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়ন কার্যক্রম থেকে অভিজ্ঞতা অর্জন এবং তা নিজ নিজ এলাকায় বাস্তবায়নের লক্ষ্যে তিন সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহী মহানগরীর নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় এ কর্মশালার উদ্বোধন করা হয়। ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। কর্মশালার মূল উদ্দেশ্য হলো রাজশাহীর পরিচ্ছন্নতা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অভিজ্ঞতা অন্য নগর ও পৌর এলাকায় কাজে লাগানো।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। রাজশাহী সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ  গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রাক- প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের যে নির্দেশনা দিয়েছেন, তা হলো—‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ এই নির্দেশনাকে সামনে রেখে রাজশাহী মহানগরীকে পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বসবাসের উপযোগী নগর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহী দেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগরী হিসেবে পরিচিত। এই সুনাম অক্ষুণ্ন রাখতে সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের একার নয়। এ জন্য নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্বশীলতা এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও মানুষের জীবনযাত্রায় পরিবর্তনের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উপায়ে বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

নগর উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা, নাগরিক সেবার মান বৃদ্ধি, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মহানগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, রাজশাহী নগরীকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। পাশাপাশি নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব হবে। তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সহযোগিতা ও একে অপরের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে সব প্রতিষ্ঠানই উপকৃত হবে।

আরও পড়ুনঃ  রংপুরে বর্ণাঢ্য আয়োজনে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদ্‌যাপিত

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, জাইকার সহযোগিতায় রাজশাহীতে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে এখানকার পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরাসরি দেখার সুযোগ তৈরি হয়েছে। রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকায় একই ধরনের কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার অন্যতম উদ্দেশ্য। একটি সিটি কর্পোরেশনের সফল উদ্যোগ ও অর্জিত অভিজ্ঞতা অন্য প্রতিষ্ঠানের জন্য অনুসরণযোগ্য হতে পারে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগর ব্যবস্থাপনায় পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ার পর পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা দিয়েছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করা হয়েছে। নগরীর উন্নয়ন এবং নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার