Dhaka ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই বৈধভাবে কেনা জমি হারানোর আতঙ্কে দরিদ্র কৃষক, সীমানায় দিলেন বাঁশের বেড়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা। শালিখার নতুন ইউএনও যোগদান উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করলেন পুলিশ সুপার অনলাইন জুয়ার টাকার জন্যই চাঁদপুরে ফ্লাট বাসায় আপন নানীকে হ-ত্য ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১ অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই: রাসিক প্রশাসক

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর দীর্ঘদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। একই সঙ্গে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আয়োজনের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন বা শখের বিষয় হিসেবে দেখলে চলবে না। এটিকে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একজন খেলোয়াড় নিজের প্রতিভা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেন, তেমনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। ক্রীড়া হবে পেশা, আর পরিবার পাবে আর্থিক নিরাপত্তা ও ভরসা—এমন পরিবেশ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আধুনিক ও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নগরীতে ২১টি খেলার মাঠ এবং ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া একটি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের মাধ্যমে নগরীতে খেলাধুলার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ক্রীড়াচর্চায় আগ্রহী হবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করা গেলে রাজশাহীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং খেলাধুলার পরিবেশ সম্প্রসারণে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিকুল করিম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা বাস্তবায়ন করছে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ। আন্তঃকলেজ পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। পাশাপাশি বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে সহায়তা করবে। এর মধ্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে নিয়মিত ক্রীড়াচর্চা আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরির পথ সুগম হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

মাতামুহুরী বদরখালীর প্যারাবন কেটে মাছের ঘের নির্মাণ

রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই: রাসিক প্রশাসক

আপডেটের সময়: ০৫:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

অপু দাস, রাজশাহী ব্যুরো: রাজশাহীর দীর্ঘদিনের ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। একই সঙ্গে রাজশাহীকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আয়োজনের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরীর ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের বাস্তবায়নে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ‘জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মো. মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

আরও পড়ুনঃ  ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, নিঃস্ব দুই পরিবার

বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, খেলাধুলাকে কেবল বিনোদন বা শখের বিষয় হিসেবে দেখলে চলবে না। এটিকে একটি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। একজন খেলোয়াড় নিজের প্রতিভা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেন, তেমনি খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে নিজের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারেন। ক্রীড়া হবে পেশা, আর পরিবার পাবে আর্থিক নিরাপত্তা ও ভরসা—এমন পরিবেশ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আধুনিক ও সমৃদ্ধ করতে রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে নগরীতে ২১টি খেলার মাঠ এবং ১৬টি টার্ফ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া একটি ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসব অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের মাধ্যমে নগরীতে খেলাধুলার সুযোগ আরও বাড়বে। বিশেষ করে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ক্রীড়াচর্চায় আগ্রহী হবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  আজ বিশ্ব শিশু দিবস: শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের অঙ্গীকার

রাসিক প্রশাসক বলেন, রাজশাহীর ক্রীড়া ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন করা গেলে রাজশাহীকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়া নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা তৈরি এবং খেলাধুলার পরিবেশ সম্প্রসারণে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী, নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শিখা সরকার, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দিন, রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, রাজশাহী কোর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আল মামুন কবির এবং রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলীম।

আরও পড়ুনঃ  ধোবাউড়ায় ভোররাতে থানা পুলিশের অভিযান, ভারতীয় ১০১ বোতল মদসহ গ্রে ফ তার