Dhaka ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর আওয়ামী লীগের ১০ বছরের চেয়ে ৮ মাসে চট্টগ্রামে বেশি উন্নয়ন হয়েছে: মীর হেলাল ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে স্বর্ণের দোকানে লুট দেশে অস্থিরতা সৃষ্টির যে কোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী  নাগরপুরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ধামরাই প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি শামীম, সম্পাদক মাসুদ, সাংগঠনিক সম্পাদক মামুন আহমেদ জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল আমিন আ.লীগের ৫২ নেতাকর্মীসহ ঢাকায় ৫৫০ জন গ্রেপ্তার: ডিএমপি ধুনটে বিস্ফোরক মামলায় সাবেক যুবলীগ নেতা কারাগারে ​

পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় টুপি সেলাইয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৪০০ জন নারী। বিদেশি টুপি রপ্তানিকারক ও স্বল্প সুদে ঋণ সহায়তার সুযোগ পেলে নারীদের কাজে লাগানোর ইচ্ছে তরুণ উদ্যোক্তা আল আমিনের। পত্নীতলার গ্রামীণ নারীদের হাতের সেলাই করা টুপির মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ চাহিদা রয়েছে বলে জানা যায়। তাই কয়েকটি গ্রামের নানা বয়সী নারীরা গৃহস্থালির সব কাজ শেষ করে, সন্তানদের স্কুলে পাঠিয়ে বসে পড়েন টুপি সেলাইয়ের কাজে। সরেজমিনে দেখা যায় ​আজ শনিবার (২৮ নভেম্বর) নরটুলী গ্রামে কয়েকজন মহিলা একসঙ্গে বসে সেলাই কাজে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের মধ্যে কেউ করছেন চেন সেলাই, আবার কেউ করছেন নিখুঁত দানা সেলাই। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরটুলী, গয়ারপুর, খলনা ও কুটইল— এই গ্রামগুলোর মোট ৪০০ নারীর হাতে সেলাইয়ের জন্য বিভিন্ন ডিজাইনের টুপি দিয়েছেন তিনি। একসময় এসব গৃহবধূর হাতে তেমন কোনো কাজ না থাকায় তাঁরা শুধু সংসারের কাজেই সীমাবদ্ধ ছিলেন। আজ হাতে কাজ থাকায় এবং বাড়িতে বসে কাজটি করা যায় বলে তাঁরাও হয়ে উঠেছেন পরিবারের উপার্জনক্ষম সদস্য।

 

কয়েকজন কর্মীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, “ওমানে আমাদের দেশের সেলাই করা টুপির বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই দেশীয় ব্যবসায়ীর কাছ থেকে আরও অনেক টুপির অর্ডার আসছে। ওমানি ক্রেতারা আমাদের টুপির মান নিয়ে সন্তুষ্ট। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আল আমিন ভাই চাহিদা অনুযায়ী টুপি সরবরাহ করতে পারছেন না। আমরাও কাজ করতে চাই।” আল আমিনের স্বপ্ন, তাঁর ৪০০ জন কর্মী থেকে এই সংখ্যাটাকে ১০০০-এ নিয়ে যাওয়া। তিনি বর্তমানে প্রতি পিস টুপির মজুরি হিসেবে কর্মীদের দিচ্ছেন— চেন সেলাই ২০০ টাকা, দানা সেলাই ১ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা। টুপি তৈরির কাপড় কেনা, ডিজাইন তৈরি করে নেওয়া, সময়মতো ৪০০ নারীর মজুরি দেওয়া এবং বিক্রির জন্য পাইকারি দোকানে টুপি নিয়ে যাওয়া— সব মিলিয়ে একা লড়াই করতে হচ্ছে তাঁকে। একান্ত সাক্ষাৎকারে উদ্যোক্তা আল আমিন আগামীর সময়কে বলেন, “আমার কাছে অর্ডার আছে, কাজ করার মতো দক্ষ হাতও আছে, শুধু কাঁচামাল কেনার জন্য মূলধন নেই। আমি চাইলে আরও অনেক নারীকে কাজ দিতে পারি। কিন্তু টাকার অভাবে আমি পিছিয়ে যাচ্ছি।

 

তিনি আরও বলেন, “আমাকে যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে আমি এই গ্রামের কোনো মা-বোনকে বেকার থাকতে দেব না। আমাদের এই টুপি দিয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রাও আনতে পারব। তিনি চান পত্নীতলাকে টুপি তৈরির একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এজন্য সরকার, ব্যাংক ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহজ শর্তে ঋণ ও সহযোগিতা কামনা করেছেন। গ্রামের নারীরাও চান এই কাজটা বন্ধ না হোক। তাঁরা চান সরকারের নজর পড়ুক এই ক্ষুদ্র উদ্যোক্তার দিকে। কারণ এই এক উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে ৪০০টি পরিবারের হাসি, ৪০০টি পরিবারের ভবিষ্যৎ।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান

পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

আপডেটের সময়: ০৫:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় টুপি সেলাইয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন ৪০০ জন নারী। বিদেশি টুপি রপ্তানিকারক ও স্বল্প সুদে ঋণ সহায়তার সুযোগ পেলে নারীদের কাজে লাগানোর ইচ্ছে তরুণ উদ্যোক্তা আল আমিনের। পত্নীতলার গ্রামীণ নারীদের হাতের সেলাই করা টুপির মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বেশ চাহিদা রয়েছে বলে জানা যায়। তাই কয়েকটি গ্রামের নানা বয়সী নারীরা গৃহস্থালির সব কাজ শেষ করে, সন্তানদের স্কুলে পাঠিয়ে বসে পড়েন টুপি সেলাইয়ের কাজে। সরেজমিনে দেখা যায় ​আজ শনিবার (২৮ নভেম্বর) নরটুলী গ্রামে কয়েকজন মহিলা একসঙ্গে বসে সেলাই কাজে ব্যস্ত সময় পার করছেন। তাঁদের মধ্যে কেউ করছেন চেন সেলাই, আবার কেউ করছেন নিখুঁত দানা সেলাই। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নরটুলী, গয়ারপুর, খলনা ও কুটইল— এই গ্রামগুলোর মোট ৪০০ নারীর হাতে সেলাইয়ের জন্য বিভিন্ন ডিজাইনের টুপি দিয়েছেন তিনি। একসময় এসব গৃহবধূর হাতে তেমন কোনো কাজ না থাকায় তাঁরা শুধু সংসারের কাজেই সীমাবদ্ধ ছিলেন। আজ হাতে কাজ থাকায় এবং বাড়িতে বসে কাজটি করা যায় বলে তাঁরাও হয়ে উঠেছেন পরিবারের উপার্জনক্ষম সদস্য।

আরও পড়ুনঃ  চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

 

কয়েকজন কর্মীর সঙ্গে কথা হলে তাঁরা জানান, “ওমানে আমাদের দেশের সেলাই করা টুপির বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই দেশীয় ব্যবসায়ীর কাছ থেকে আরও অনেক টুপির অর্ডার আসছে। ওমানি ক্রেতারা আমাদের টুপির মান নিয়ে সন্তুষ্ট। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আল আমিন ভাই চাহিদা অনুযায়ী টুপি সরবরাহ করতে পারছেন না। আমরাও কাজ করতে চাই।” আল আমিনের স্বপ্ন, তাঁর ৪০০ জন কর্মী থেকে এই সংখ্যাটাকে ১০০০-এ নিয়ে যাওয়া। তিনি বর্তমানে প্রতি পিস টুপির মজুরি হিসেবে কর্মীদের দিচ্ছেন— চেন সেলাই ২০০ টাকা, দানা সেলাই ১ হাজার ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা। টুপি তৈরির কাপড় কেনা, ডিজাইন তৈরি করে নেওয়া, সময়মতো ৪০০ নারীর মজুরি দেওয়া এবং বিক্রির জন্য পাইকারি দোকানে টুপি নিয়ে যাওয়া— সব মিলিয়ে একা লড়াই করতে হচ্ছে তাঁকে। একান্ত সাক্ষাৎকারে উদ্যোক্তা আল আমিন আগামীর সময়কে বলেন, “আমার কাছে অর্ডার আছে, কাজ করার মতো দক্ষ হাতও আছে, শুধু কাঁচামাল কেনার জন্য মূলধন নেই। আমি চাইলে আরও অনেক নারীকে কাজ দিতে পারি। কিন্তু টাকার অভাবে আমি পিছিয়ে যাচ্ছি।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল

 

তিনি আরও বলেন, “আমাকে যদি একটু সহযোগিতা করা হয়, তাহলে আমি এই গ্রামের কোনো মা-বোনকে বেকার থাকতে দেব না। আমাদের এই টুপি দিয়ে দেশের জন্য বৈদেশিক মুদ্রাও আনতে পারব। তিনি চান পত্নীতলাকে টুপি তৈরির একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। এজন্য সরকার, ব্যাংক ও বিত্তবান ব্যবসায়ীদের কাছে সহজ শর্তে ঋণ ও সহযোগিতা কামনা করেছেন। গ্রামের নারীরাও চান এই কাজটা বন্ধ না হোক। তাঁরা চান সরকারের নজর পড়ুক এই ক্ষুদ্র উদ্যোক্তার দিকে। কারণ এই এক উদ্যোগের সঙ্গে জড়িয়ে আছে ৪০০টি পরিবারের হাসি, ৪০০টি পরিবারের ভবিষ্যৎ।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা