Dhaka ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত ​ গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ​ চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার হোসেন, টিআই অ্যাডমিন আলতাব হোসেন, টিআই রাসেল, পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রশান্ত কুমার প্রামাণিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্মিত এ ট্রাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী পৌর শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। পলাশবাড়ী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র হওয়ায় প্রতিদিন এ এলাকার সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল থাকে ব্যাপক। ফলে যানজট নিরসন ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নবনির্মিত অফিসটি সেই কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ট্রাফিক পুলিশের নিয়মিত তৎপরতা, দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলাশবাড়ী শহরের যানজট পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব হবে। নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধনের মধ্য দিয়ে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনা ও জনসাধারণের চলাচল আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৩০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মোঃ উজ্জ্বল সরকার গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও গতিশীল করার লক্ষ্যে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকতার হোসেন, টিআই অ্যাডমিন আলতাব হোসেন, টিআই রাসেল, পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রশান্ত কুমার প্রামাণিকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ৬০০ পিস ইয়াবাসহ পত্নীতলায় মাদক কারবারি গ্রেপ্তার

 

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নবনির্মিত এ ট্রাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী পৌর শহর ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে শহরের যানজট নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ পার্কিং প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। পলাশবাড়ী একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও যোগাযোগকেন্দ্র হওয়ায় প্রতিদিন এ এলাকার সড়কগুলোতে যানবাহন ও মানুষের চলাচল থাকে ব্যাপক। ফলে যানজট নিরসন ও নিরাপদ সড়ক ব্যবস্থাপনা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। নবনির্মিত অফিসটি সেই কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ট্রাফিক পুলিশের নিয়মিত তৎপরতা, দায়িত্বশীল ভূমিকা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে পলাশবাড়ী শহরের যানজট পরিস্থিতির উন্নয়ন ঘটানো সম্ভব হবে। নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধনের মধ্য দিয়ে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনা ও জনসাধারণের চলাচল আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ বিভাগীয় বইমেলার উদ্বোধন বইয়ের আলোয় আলোকিত সমাজ গড়ার আহ্বান রেঞ্জ ডিআইজির