Dhaka ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই ​কারওয়ান বাজার ও বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরা বন্ধের গুজব ভিত্তিহীন: ডিএমপি মাদারগঞ্জে কাগজপত্র যাচাই করে, প্রায় ১ কিলোমিটার সরকারি রাস্তার জমি উদ্ধার। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ তারাগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ২২০, পকেটে ২৫০: রুমা উপজেলায় ভিডব্লিউবি সঞ্চয়ের টাকা গায়েবের অভিযোগ জনকল্যাণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত বাঁশখালীর সমাজকর্মী নিজাম উদ্দিন সংস্কারের অপেক্ষায় নজিপুর-গগনপুর সড়ক চরম ভোগান্তিতে হাজারো মানুষ তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় কামরুল ইসলাম মধু মেম্বার নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত কামরুল ইসলাম মধু সালুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া আনামুখধোয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সালুয়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো. রাসেল ও তাজুসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কামরুল ইসলাম মধু মেম্বার বাড়ি থেকে ডুমরাকান্দা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আনামুখধোয়া বাজারে পৌঁছালে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় কামরুল ইসলাম মধু মেম্বার বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, গাঁজাসহ আটক যুবকের ৩ মাসের কারাদণ্ড

স্থানীয় সুধীজনরা জানান, দ্রুত মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হবে এবং মাদকের বিস্তার আরও বাড়বে। এদিকে সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান তার ফেসবুক পেজে ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
তবে পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ অস্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন বলেন, হামলার ঘটনার আগে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে অভিযুক্তদের পাওয়া যায়নি। হামলার খবর পাওয়ার পর এসআই সুজন বিশ্বাসসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, “মধু মেম্বারের লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। হামলার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, বিষয়টি জানার পর কুলিয়ারচর থানার ওসিকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

রাস্তার বেহাল দশায় ক্ষোভে ফুঁসছে কুমারখালীবাসী, দেখার যেন কেউ নেই

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কুলিয়ারচরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ

আপডেটের সময়: ০১:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক বিক্রি ও অসামাজিক কার্যকলাপে বাধা দেওয়ায় কামরুল ইসলাম মধু মেম্বার নামে এক বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত কামরুল ইসলাম মধু সালুয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক।
শুক্রবার (১৯ জুন) বিকেলে উপজেলার সালুয়া ইউনিয়নের মধ্য সালুয়া আনামুখধোয়া বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সালুয়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে মো. রাসেল ও তাজুসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় জুয়ার আসর পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কামরুল ইসলাম মধু মেম্বার বাড়ি থেকে ডুমরাকান্দা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে আনামুখধোয়া বাজারে পৌঁছালে কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় কামরুল ইসলাম মধু মেম্বার বাদী হয়ে কুলিয়ারচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক