Dhaka ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা নাটোর লালপুরে কাগজে উন্নয়নের হিসাব, আর মাঠে অনিয়মের অভিযোগ আমের মৌসুম শেষে খুশি পত্নীতলার আমচাষিরা রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ তিন পলাতক আসামি গ্রেপ্তার গণভোটের অধিকার চুরি করেছে সরকার: নাহিদ ইসলাম নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দেবিদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত বগুড়ায় বাসচাপায় ৭ শ্রমিক নিহত, আহত অন্তত ৩০ পরিবেশ রক্ষায় শাজাহানপুরে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরণ মাদক কারবার বন্ধে বিক্ষোভ মিছিল ও এলাকাবাসী এবং জামে মসজিদ কমিটির কঠোর হুঁশিয়ারি

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি,নাটোর: নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম বলেন, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন যুবকটি তার কাছাকাছি চলে আসে এবং দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয়। আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি কী ধরনের, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  ভিটামিন ডি -এর অভাবে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ মহোদয় গাড়িতে উঠার সময় এক যুবক এগিয়ে আসলে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তার কাছে থাকা পিস্তলটা কি ধরনের যাচাই-বাছাই করে তা বিস্তারিত বলা যাবে। আটক ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পথসভায় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বাঘায় ডিজিএফআই ও পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

কেন্দুয়ায় মাদক, জুয়া, অনলাইন জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

নাটোরে পর্যটনমন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক

আপডেটের সময়: ০৭:৪০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

জেলা প্রতিনিধি,নাটোর: নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের প্রধান ফটকের সামনে আয়োজিত পথসভায় এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলম বলেন, মন্ত্রী বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় সন্দেহভাজন যুবকটি তার কাছাকাছি চলে আসে এবং দুইবার ধাক্কা লাগে। এতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে নাটোর সদর থানায় নেওয়া হয়। আটক যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি কী ধরনের, তা পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  পানছড়িতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ৩ বিজিবির সহায়তা প্রদান

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম বলেন, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ মহোদয় গাড়িতে উঠার সময় এক যুবক এগিয়ে আসলে তাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। তার কাছে থাকা পিস্তলটা কি ধরনের যাচাই-বাছাই করে তা বিস্তারিত বলা যাবে। আটক ওই যুবককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পথসভায় জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  পরিশুদ্ধ ও পরিবেশবান্ধব কেরানীগঞ্জ গড়তে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশেষ সভা