
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ২৬ মে মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের একটি মহিলা ম্যাস থেকে সুমাইয়া আক্তার ঝিলিক (১৮) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, কলেজছাত্রী ঝিলিক ঠাকুরগাঁওয়ের পৌর শহরের আট গ্যালারি এলাকার একটি মহিলা ম্যাসে থাকতেন। ঝিলিক ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী এলাকার মৃত শফিকুল ইসলাম আজাহার এর মেয়ে। ঝিলিকের পারিবারের সদস্যরা জানিয়েছেন – “সুমাইয়া আক্তার ঝিলিক ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন। সেই সুবাদে সে ঠাকুরগাঁও পৌর শহরের আর্ট গ্যালারি এলাকার একটি মহিলা ম্যাসে থাকতেন পাশাপাশি সে সুন্দরবন কুরিয়ার অফিসে চাকুরী করতেন। তবে এটি কি আত্মহত্যা না অন্য কিছু তা আমরা বলতে পারছি না।
এই বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলী বলেন- “ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এটি কি আত্মহত্যা না অন্য কোনো ঘটনা তা পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে ঝিলিকের লাশ হস্তান্তর করা হবে।”
প্রতিবেদকের নাম 



















