Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত আহত প্রতিবন্ধীকে উদ্ধার করল তারাগঞ্জ হাইওয়ে পুলিশ রাজশাহীর চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহমান ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার তালাকের জেরে নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা বুড়িগঙ্গা নদীতে ভেসে যাচ্ছে অজ্ঞাতপরিচয়ের মরদেহ সিডিএফএ -মেয়র (অ-১৩) একাডেমী কাপ ফুটবল শুক্রবার থেকে শুরু নগরকান্দায় ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ভবানীপুর দিয়ারপাড়ায় দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩ সময় দেখুন

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের দিয়ারপাড়া রসুলপুর এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,(২৩) শে সেপ্টেম্বর ভবানীপুর রসুলপুর পাড়ার মৃত মনির হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেকের (৩০) কাছে দেশীয় অস্ত্র থাকার খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করেন। আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তারা চার ভাই। তাদের নানির বাড়ি যশোরে। তিন ভাই ভবানীপুরের দিয়ারপাড়া এলাকায় বসবাস করেন। জমিজমা নিয়ে এক ভাইয়ের সঙ্গে বিরোধ থাকায় তিনি দেশীয় অস্ত্রটি রেখেছিলেন বলে জানান। ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জানান, সকালে মালেক নামে এক ব্যক্তি তাকে ফোন করে চাচার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কথা জানিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি একটি দেশীয় অস্ত্র দেখতে পান।

আরও পড়ুনঃ  নদী খাল বিলের পানিতে শিশু কিশোরদের দৌরাত্ম্য একালে বিরল

সেটির ছবি তুলতে গেলে সাবেক আওয়ামী লীগের এমপি মকবুল হোসেনের ভাগিনা মুকুল হাজী নামে এক ব্যক্তি তাকে ছবি তুলতে বাধা দেন বলে দাবি করেন তিনি। পরে তিনি ছবি তুলে ভাঙ্গুড়া থানার ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো জব্দ করে নিয়ে যায় বলে জানান তিনি। কামাল হোসেন আরও বলেন, সম্প্রতি ভবানীপুর এলাকায় আওয়ামী লীগের মিছিল-মিটিং হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের সঙ্গে ওই কর্মকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়েও তিনি জানতে চান। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিতুমীর জিহাদিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, ভবানীপুর গ্রামে এ ধরনের ঘটনা আগে ঘটেনি।

আরও পড়ুনঃ  পুঁজি ও প্রযুক্তির অভাবে অস্তিত্ব সংকটে বাঁশখালীর কুমারপাড়া

তাদের কেউ কেউ ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার আশঙ্কা প্রকাশ করেন। তবে এসব বক্তব্য তাদের দাবি ও ধারণা; এর পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ সাকিউল আজম জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। সেখান থেকে একটি দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করা হয়েছে। কী কারণে এবং কার উদ্দেশ্যে অস্ত্রগুলো রাখা হয়েছিল, তা তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্ধার হওয়া অস্ত্রের মালিকানা, রাখার কারণ এবং ঘটনার পেছনের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  অথেন্টিক ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন চবি উপাচার্য
Tag :
জনপ্রিয় পোস্ট

কাশিমপুরে ঝালমুড়ি বিক্রয়তার ছুরির আঘাতে একজন নিহত

ভাঙ্গুড়ায় ভবানীপুর দিয়ারপাড়ায় দেশীয় অস্ত্র উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেটের সময়: ০৪:১৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের দিয়ারপাড়া রসুলপুর এলাকায় দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,(২৩) শে সেপ্টেম্বর ভবানীপুর রসুলপুর পাড়ার মৃত মনির হোসেনের ছেলে মোঃ আব্দুল মালেকের (৩০) কাছে দেশীয় অস্ত্র থাকার খবর পেয়ে স্থানীয়রা প্রশাসনকে বিষয়টি জানান। পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় রামদা ও লাঠি উদ্ধার করেন। আব্দুল মালেককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, তারা চার ভাই। তাদের নানির বাড়ি যশোরে। তিন ভাই ভবানীপুরের দিয়ারপাড়া এলাকায় বসবাস করেন। জমিজমা নিয়ে এক ভাইয়ের সঙ্গে বিরোধ থাকায় তিনি দেশীয় অস্ত্রটি রেখেছিলেন বলে জানান। ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন জানান, সকালে মালেক নামে এক ব্যক্তি তাকে ফোন করে চাচার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের কথা জানিয়ে ঘটনাস্থলে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি একটি দেশীয় অস্ত্র দেখতে পান।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবসে র‌্যালি ও মানববন্ধন

সেটির ছবি তুলতে গেলে সাবেক আওয়ামী লীগের এমপি মকবুল হোসেনের ভাগিনা মুকুল হাজী নামে এক ব্যক্তি তাকে ছবি তুলতে বাধা দেন বলে দাবি করেন তিনি। পরে তিনি ছবি তুলে ভাঙ্গুড়া থানার ওসির সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো জব্দ করে নিয়ে যায় বলে জানান তিনি। কামাল হোসেন আরও বলেন, সম্প্রতি ভবানীপুর এলাকায় আওয়ামী লীগের মিছিল-মিটিং হয়েছে। উদ্ধার হওয়া দেশীয় অস্ত্রের সঙ্গে ওই কর্মকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়েও তিনি জানতে চান। তবে এ বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে কি না, তা জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল বারী, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল কালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিতুমীর জিহাদিসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী জানান, ভবানীপুর গ্রামে এ ধরনের ঘটনা আগে ঘটেনি।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড