Dhaka ১২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা লালপুরে ৫২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী বান্দরবানে নিখোঁজের ৪ দিন পর চট্টগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী, পরিবারের কাছে হস্তান্তর ধুনটে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ধামইরহাটে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩ বাঘায় অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি গ্রেফতার, ভ্যান উদ্ধার কাউনিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান

বান্দরবানে নিখোঁজের ৪ দিন পর চট্টগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী, পরিবারের কাছে হস্তান্তর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৪৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ১৫ সময় দেখুন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম মহানগরী থেকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীরা হলেন— রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও নিখোঁজ ছাত্রীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে ওই তিন স্কুলছাত্রী হঠাৎ নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে তৎপরতা শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে সিএমপির খুলশী থানা পুলিশের সহায়তায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুলশী থানা এলাকার ২ নং রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা সেখানে বাসাবাড়িতে গৃহপরিচারিকার (কাজের মেয়ে) কাজের জন্য অবস্থান করছিল। তবে কোনো চক্র প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নিয়ে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার অভিযানের পর খুলশী ও লামা থানা পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) উদ্ধারকৃত তিন স্কুলছাত্রীকে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চার দিন পর নিখোঁজ সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকেরা। তারা দ্রুত ও সফল অভিযানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ৪ গ্রাম হেরোইনসহ আটক রেজাউল, পাঠানো হলো কারাগারে
Tag :
জনপ্রিয় পোস্ট

আকমল আলী ঘাটে ইলিশ পাচারে বাধা দেওয়ায় সাংবাদিকদের ওপর হামলা, জিম্মির চেষ্টা

বান্দরবানে নিখোঁজের ৪ দিন পর চট্টগ্রামে উদ্ধার ৩ স্কুলছাত্রী, পরিবারের কাছে হস্তান্তর

আপডেটের সময়: ১১:৪৭:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: বান্দরবান জেলার লামা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম মহানগরী থেকে অক্ষত ও নিরাপদ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত ১৪ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীরা হলেন— রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা থানাধীন ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইয়াংছা মুসলিম পাড়া এলাকার বাসিন্দা এবং স্থানীয় স্কুলের শিক্ষার্থী।
পুলিশ ও নিখোঁজ ছাত্রীদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে নিজ এলাকা থেকে ওই তিন স্কুলছাত্রী হঠাৎ নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপরই পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে তৎপরতা শুরু করে।
তদন্তের ধারাবাহিকতায় গত বুধবার দিবাগত রাতে সিএমপির খুলশী থানা পুলিশের সহায়তায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুলশী থানা এলাকার ২ নং রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসা থেকে পৃথকভাবে তিন ছাত্রীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা সেখানে বাসাবাড়িতে গৃহপরিচারিকার (কাজের মেয়ে) কাজের জন্য অবস্থান করছিল। তবে কোনো চক্র প্রলোভন দেখিয়ে তাদের সেখানে নিয়ে গিয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার অভিযানের পর খুলশী ও লামা থানা পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) উদ্ধারকৃত তিন স্কুলছাত্রীকে আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চার দিন পর নিখোঁজ সন্তানদের অক্ষত অবস্থায় ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকেরা। তারা দ্রুত ও সফল অভিযানের জন্য পুলিশ প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  নিরুলকে ঘিরে মেহেন্দিগঞ্জে তোলপাড়, হামলা মামলার চার্জশিটভুক্ত আসামিদের মা ইলিশ অভিযানে উপস্থিতি নিয়ে প্রশ্ন