
মোঃ মামুনুর রশিদ ধুনট বগুড়া প্রতিনিধিঃবগুড়ার ধুনটে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ধুনট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়। কেক কাটা শেষে ধুনট পৌর সমবায় দলের সভাপতি সুলতান সুলেমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান, সদস্যসচিব ইব্রাহিম হোসেন, জেলা জাতীয়তাবাদী সমবায় দলের নেত্রী শাহানা রুমি, নূর মোহাম্মদ পিটু ও ওয়ারেছ। এতে আরও বক্তব্য দেন ধুনট পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন, ধুনট উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদুল আলম, সহসভাপতি রকি মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ীদের সংগঠিত করে তৃণমূল পর্যায়ে সংগঠনের পরিধি আরও সম্প্রসারিত করতে হবে। নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনে দলীয় কর্মকাণ্ডকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে ধুনট উপজেলা ও পৌর সমবায় দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 


















