Dhaka ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

হাকিমপুর উপজেলা দিনাজপুর প্রতিনিধি:  বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রাজশাহী থেকে সড়কপথে হিলিতে পৌঁছালে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হিলি স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের ব্যবসায়ী নেতারাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে হিলি ডাকবাংলোয় স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মনোজ কুমার।

আরও পড়ুনঃ  বাস্তবের সঙ্গে কাগজে-কলমেও কমছে ইলিশ

তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে আমদানি-রফতানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার
Tag :
জনপ্রিয় পোস্ট

ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে

আপডেটের সময়: ০৭:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

হাকিমপুর উপজেলা দিনাজপুর প্রতিনিধি:  বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। রাজশাহী থেকে সড়কপথে হিলিতে পৌঁছালে হাকিমপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি হিলি স্থলবন্দরের শূন্যরেখা পরিদর্শন করেন এবং দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় দুই দেশের ব্যবসায়ী নেতারাও তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিদর্শন শেষে হিলি ডাকবাংলোয় স্থলবন্দরের আমদানি-রফতানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মনোজ কুমার।

আরও পড়ুনঃ  উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তিনি বলেন, ‘দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত করতে আমদানি-রফতানি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে, সেগুলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ সময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন মন্ডল, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, হাকিমপুর থানার ওসি মো. জাকির হোসেনসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় মহাসড়কে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২