Dhaka ০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধামইরহাটে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার কঙ্কাল চুরি, জড়িত স্কুলপড়ুয়া শিক্ষার্থী সপ্তম শ্রেণির সেই স্বপ্ন, আজ আল-আজহারের পথে শওকত উৎসবমুখর পরিবেশে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা

অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আবাদি জমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের সংস্পর্শে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫)কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
এ ব্যাপারে ‌ সংস্থাটির কার্যালয়ে ‌ আজ‌ শনিবার ‌ দুপুর একটায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য ‌ জানানো হয় ‌গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মৃধা রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার আইনুদ্দিন প্রামানিক পাড়ার মৃত জলিল মৃধার ছেলে।
র‍্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া এলাকায় বসবাসকারী নবিরন নেছা (৫৫) বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার জমির পাশের আখক্ষেতের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্তের জমির আখক্ষেতের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা ছিল। অভিযোগ রয়েছে, ওই তারের সংস্পর্শে এসে নবিরন নেছার মৃত্যু হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ধানক্ষেত থেকে টেনে আখক্ষেতে রাখা এবং গুমের উদ্দেশ্যে আখক্ষেতের পাশে গর্ত খননের চেষ্টা করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠান।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম মৃধাকে গ্রেফতার করে। র‍্যাবের দাবি, অধিযাচনপত্র পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে
সংবাদ সম্মেলনে জানানো হয় ‌। এ সময় ‌আরও বলা হয়, অপরাধ দমনে র‍্যাব-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ‌।

আরও পড়ুনঃ  বাস্তবের সঙ্গে কাগজে-কলমেও কমছে ইলিশ
Tag :
জনপ্রিয় পোস্ট

ধামইরহাটে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার কঙ্কাল চুরি, জড়িত স্কুলপড়ুয়া শিক্ষার্থী

অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত ফরিদপুরে গ্রেফতার

আপডেটের সময়: ০২:২১:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আবাদি জমিতে অবৈধ বিদ্যুৎ সংযোগের সংস্পর্শে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনায় লাশ গুমের চেষ্টার অভিযোগে প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫)কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।
এ ব্যাপারে ‌ সংস্থাটির কার্যালয়ে ‌ আজ‌ শনিবার ‌ দুপুর একটায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য ‌ জানানো হয় ‌গ্রেফতারকৃত রফিকুল ইসলাম মৃধা রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার আইনুদ্দিন প্রামানিক পাড়ার মৃত জলিল মৃধার ছেলে।
র‍্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া এলাকায় বসবাসকারী নবিরন নেছা (৫৫) বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার জমির পাশের আখক্ষেতের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্তের জমির আখক্ষেতের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা ছিল। অভিযোগ রয়েছে, ওই তারের সংস্পর্শে এসে নবিরন নেছার মৃত্যু হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ধানক্ষেত থেকে টেনে আখক্ষেতে রাখা এবং গুমের উদ্দেশ্যে আখক্ষেতের পাশে গর্ত খননের চেষ্টা করা হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠান।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম মৃধাকে গ্রেফতার করে। র‍্যাবের দাবি, অধিযাচনপত্র পাওয়ার ৮ ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে
সংবাদ সম্মেলনে জানানো হয় ‌। এ সময় ‌আরও বলা হয়, অপরাধ দমনে র‍্যাব-১০ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।
সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ‌।

আরও পড়ুনঃ  জামালপুরে নার্সের রহস্যজনক মৃত্যু, নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার