Dhaka ০৯:১৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬ ধামইরহাটে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ৩ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ বাণিজ্যিক সম্পর্ক জোরদার ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে বগুড়ার খাদ্যঐতিহ্যের আড়ালে থাকা এক স্বাদের গল্প নাগরপুরে এমপি লাভলু ও তার সহধর্মিনীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বিকালে পত্নীতলা থানার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শাশইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মোহাব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার চক নামাজু গ্রামের মোঃ তবিবর মন্ডলের ছেলে বলে জানা গেছে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়ার আহ্বান জানান। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ভেদরগঞ্জে সচেতন মা, আপনি সেরা মা—শ্রেষ্ঠ অভিভাবক পুরস্কার ২০২৬

পত্নীতলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

আপডেটের সময়: ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর ২০২৬ রবিবার বিকালে পত্নীতলা থানার ৫ নম্বর মাটিন্দর ইউনিয়নের শাশইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ মোহাব্বত হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পোরশা উপজেলার চক নামাজু গ্রামের মোঃ তবিবর মন্ডলের ছেলে বলে জানা গেছে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল-কুরআনবিরোধী সংবিধানই সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা: ইসলামী সমাজ

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক সাহেব বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের অভিযানের প্রশংসা করে বলেন, মাদকের বিস্তার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান সমাজকে মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়ার আহ্বান জানান। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ভয়ে থমকে আছে গাজীপুরে বন উদ্ধার