Dhaka ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিষিদ্ধ আলীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: সংসদে তথ্যমন্ত্রী পাঠদক্ষতার জাতীয় সংকট: রিডিং বিপর্যয় থেকে উত্তরণের সময় এখনই দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে সুপেয় পানি সুবিধা পেল শতাধিক পরিবার তাহিরপুরে পাহাড়ী ঢলের পানিতে মানুষিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি: ভাইরাল ভিডিওর ঘটনায় টিকটকার গ্রেপ্তার করতোয়া নদীর চরাঞ্চলে কোটি টাকার জুয়ার আসর, তিন থানার সমন্বিত অভিযানের দাবি স্থানীয়দের দেবিদ্বারে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে ২৬ হাজার টাকা জরিমানা আদায় ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সচিব নিহত

বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ

নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের একটি অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  রিফাত হত্যার রায়: ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছর কারাদণ্ড, ২ লাখ টাকা করে অর্থদণ্ড

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রাজধানীর পথে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে: ডিসি ফরিদা

আলাউদ্দিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নাজিরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। খবর পেয়ে বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ভোলায় ১২০৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ: ৩টি দোকান সিলগালা

এদিকে আবহাওয়া সংশ্লিষ্টরা বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বজ্রধ্বনি শোনা গেলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া এবং খোলা মাঠ, জলাশয় ও উঁচু গাছের নিচে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

নিষিদ্ধ আলীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

বদলগাছীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় শোকের ছায়া

আপডেটের সময়: ০১:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

মোঃ হিমেল হোসেন, উপজেলা প্রতিনিধি বদলগাছী, নওগাঁ

নওগাঁর বদলগাছীতে বজ্রপাতে গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলাউদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে সোমবার রাত আনুমানিক ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আলাউদ্দিন উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মৃত ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত প্রায় ৮টার দিকে আলাউদ্দিন বালুভরা বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে নাজিরপুর-সরস্বতী সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। এতে তার শরীরের একটি অংশ ঝলসে যায় এবং তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

আরও পড়ুনঃ  মোংলায় রাস্তার বেহাল অবস্থা স্থানীয়দের কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে রাজধানীর পথে নেওয়ার সময় তার মৃত্যু ঘটে।

আরও পড়ুনঃ  ফুলবাড়ী ২৯ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে মালিকসহ নেশাজাতীয় ট্যাবলেট আটক

আলাউদ্দিনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে নাজিরপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। খবর পেয়ে বিলাসবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জের আ. লীগের ১২ জন নেতাকর্মীদের, জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণ