Dhaka ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ২ লামায় সরকারি বমু রিজার্ভ গিলছেন আ’লীগ নেত্রী, অবৈধ স্থাপনা নির্মাণে ক্ষুব্ধ এলাকাবাসী ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হরিনাহাটা বিপ্লবী ফুটবল ক্লাবের উদ্যোগে ২২তম ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত শাজাহানপুরে ১৩.৫ কেজি গাঁজাসহ নারী পুরুষ মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে বৃক্ষরোপণ করেছে জেলা ছাত্রদল দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠন জিয়া মঞ্চের এক, দুই, তিন ইউনিট কার্যালয়ের শুভ উদ্বোধন বগুড়ায় উত্তরের পাঁচ জেলার প্রতিনিধিদের নিয়ে ইতিহাস চর্চা ও গবেষণা সংস্থার দিনব্যাপী ওয়ার্কশপ

বগুড়ার ধুনটে যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ নারী শ্রমিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১০১ সময় দেখুন

এস.কে.সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের মধ্যে নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারী আঙ্গুরী বেগম (৪০) গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ১০ জন নারী শ্রমিক নৌকায় করে শানবান্ধা চর এলাকায় ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। কাজের একপর্যায়ে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে বানিয়াজান স্পার এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুনঃ  মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড।

এতে নৌকায় থাকা নারীরা নদীর স্রোতে ছিটকে ভেসে যেতে থাকেন। বড়ইতলী গ্রামের বাসিন্দা জুয়েল বাবু জানান, তিনি ঘাস কেটে নৌকায় ফেরার সময় নদীতে কয়েকজন নারীকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নয়জন নারীকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরী বেগমের এখনো কোনো খোঁজ মেলেনি। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, “নৌকায় থাকা অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ নারীকে এখনও পাওয়া যায়নি।” ইউএনও আরিফ উল্লাহ নিজামী জানান, প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিখোঁজ নারীকে খুঁজে বের করতে স্থানীয়ভাবে অভিযান শুরু হয়েছে এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরে ৯ হাজারের বেশি কনটেইনার আটকে, দখলে ২০ শতাংশ জায়গা
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান

বগুড়ার ধুনটে যমুনায় ঝড়ের কবলে নৌকাডুবি, নিখোঁজ নারী শ্রমিক

আপডেটের সময়: ০৬:১৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

এস.কে.সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীতে ঝড়ের মধ্যে নৌকাডুবির ঘটনায় এক নারী শ্রমিক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান স্পার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নারী আঙ্গুরী বেগম (৪০) গোসাইবাড়ী গুচ্ছগ্রাম এলাকার লাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ১০ জন নারী শ্রমিক নৌকায় করে শানবান্ধা চর এলাকায় ভুট্টা ক্ষেতে কাজ করতে যান। কাজের একপর্যায়ে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে বানিয়াজান স্পার এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র ঝড়ো হাওয়ার কবলে পড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় ১,১৪৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

এতে নৌকায় থাকা নারীরা নদীর স্রোতে ছিটকে ভেসে যেতে থাকেন। বড়ইতলী গ্রামের বাসিন্দা জুয়েল বাবু জানান, তিনি ঘাস কেটে নৌকায় ফেরার সময় নদীতে কয়েকজন নারীকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন। স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নয়জন নারীকে জীবিত উদ্ধার করা হলেও আঙ্গুরী বেগমের এখনো কোনো খোঁজ মেলেনি। ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু বলেন, “নৌকায় থাকা অন্যদের উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ নারীকে এখনও পাওয়া যায়নি।” ইউএনও আরিফ উল্লাহ নিজামী জানান, প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। নিখোঁজ নারীকে খুঁজে বের করতে স্থানীয়ভাবে অভিযান শুরু হয়েছে এবং ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মোংলায় চুলার থেকে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে,পুড়ে ছাই দুটি বসতঘর