Dhaka ০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র দেবিদ্বারে বালু দস্যুদের রুখতে প্রশাসনের অভিযান চিকিৎসকদের পেশাগত দায়িত্বে রাজনীতি যেন বাধা না হয়: প্রধানমন্ত্রী ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয় উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক,

বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

এস কে সাগর মির্জা জেলা প্রতিনিধি বগুড়া: পূর্ব ও পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত, সুবিধা পাবেন প্রায় ১৬ লাখ মানুষ বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত শাহ ফতেহ আলী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতুটি বগুড়া জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপিসহ সংশ্লিষ্টরা। সেতুটি চালু হওয়ায় বগুড়া জেলার পূর্বাঞ্চলের সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। সংশ্লিষ্টদের মতে, এসব উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ সেতুটির সরাসরি সুফল পাবেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের বগুড়া শহরে যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে।

আরও পড়ুনঃ  বিসিক শিল্পনগরীতে সরকারি গাছ টেন্ডার বা নিলাম প্রক্রিয়া ছাড়াই গোপনে বিক্রির অভিযোগ।

একই সঙ্গে পূর্বাঞ্চল থেকে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শাহ ফতেহ আলী সেতু চালুর ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের উৎপাদিত ধান, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হওয়ায় পরিবহন ব্যয় ও সময় কমতে পারে। পাশাপাশি পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের জন্য বগুড়া শহর ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, শাহ ফতেহ আলী সেতু বগুড়ার আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ফ্যাসিবাদ হাসিনা সরকার পতনের ২ বছর পূর্তি উপলক্ষ্যে, মাদারগঞ্জে বিএনপি কর্তৃক গণমিছিলের আয়োজন ও আনন্দ র‍্যালী
Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ কেরানীগঞ্জে দিনেদুপুরে মসজিদে এসি চুরি: সিসিটিভিতে ধরা পড়ল চোর চক্র

বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন

আপডেটের সময়: ০৫:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

এস কে সাগর মির্জা জেলা প্রতিনিধি বগুড়া: পূর্ব ও পশ্চিম বগুড়ার যোগাযোগে নতুন দিগন্ত, সুবিধা পাবেন প্রায় ১৬ লাখ মানুষ বগুড়া শহরের করতোয়া নদীর ওপর নির্মিত বহুল প্রত্যাশিত শাহ ফতেহ আলী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই সেতুটি বগুড়া জেলার পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরের চেলোপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশাররফ হোসেন এমপিসহ সংশ্লিষ্টরা। সেতুটি চালু হওয়ায় বগুড়া জেলার পূর্বাঞ্চলের সারিয়াকান্দি, সোনাতলা, গাবতলী ও ধুনট উপজেলার মানুষের জেলা শহরের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। সংশ্লিষ্টদের মতে, এসব উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ সেতুটির সরাসরি সুফল পাবেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের বগুড়া শহরে যাতায়াতে সময় ও ভোগান্তি কমবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস পালিত

একই সঙ্গে পূর্বাঞ্চল থেকে উৎপাদিত বিভিন্ন কৃষিপণ্য দ্রুত জেলা শহরসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শাহ ফতেহ আলী সেতু চালুর ফলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নয়, এ অঞ্চলের কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি সৃষ্টি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষকের উৎপাদিত ধান, সবজি, মাছসহ বিভিন্ন কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হওয়ায় পরিবহন ব্যয় ও সময় কমতে পারে। পাশাপাশি পূর্বাঞ্চলের ব্যবসায়ীদের জন্য বগুড়া শহর ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, শাহ ফতেহ আলী সেতু বগুড়ার আঞ্চলিক যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  দাউদকান্দিতে দুর্ঘটনায় পড়া গাড়ির ভিডিও করতে গিয়ে বাসের ধাক্কায় অপর গাড়ি খাদে