Dhaka ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল এইআই প্রযুক্তি ব্যবহার করে এমপি নাসের রহমানের  অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে সাভার থেকে আসামি গ্রেপ্তার বগুড়ায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শাহ ফতেহ আলী সেতু উদ্বোধন পাবনায় যুবলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ দেখতে একই হলেও এই মাছ ইলিশ নয় উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন ঈদগাঁওয়ে বসতঘরে ডাকাতি প্রতিহত: সাহসিকতার পরিচয় দিয়ে এক ডাকাতকে ধরলেন যুবক, কাজে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী জুলাই জাদুঘর যেন দলীয় ইতিহাসের জায়গা না হয়: নাহিদ আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও সংঘর্ষের আশঙ্কা, পুলিশ মোতায়েন

উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো. ফিরোজ হোসেন তালা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন মই প্রতীকে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার অনিল। সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।

আরও পড়ুনঃ  অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: তথ্যমন্ত্রী

নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও কাউনিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ আলম, শ্রমিক দলের নেতা আব্দুল হামিদ, রংপুর জেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে যেন ময়লার ভাগাড়! বৃষ্টিতে পচা দুর্গন্ধ ও কেরানীগঞ্জে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

নির্বাচন শেষে বক্তারা বলেন, সমিতির সদস্য ও ভোটারদের দায়িত্বশীল অংশগ্রহণ এবং সবার সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিবহন শ্রমিক ও সদস্যদের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ  মনপুরা জমি সংক্রান্ত বিরোধের জেরে দিনদুপুরে হামলা, বিচারে চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
Tag :
জনপ্রিয় পোস্ট

ভিসা জটিলতায় কুষ্টিয়া থেকে ফিরছেন পায়ে হেঁটে হজযাত্রার স্বপ্ন দেখা দুলাল

উৎসবমুখর পরিবেশে কাউনিয়া রেলবাজার পরিবহন সমিতির নির্বাচন

আপডেটের সময়: ০৫:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

কাউনিয়া (রংপুর)প্রতিনিধি

রংপুরের কাউনিয়া রেলবাজার ব্যাটারি চালিত পরিবহন সমিতির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) রেলবাজারে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মো. ফিরোজ হোসেন, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ পদে সন্তোষ কুমার অনিল নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে মো. ফিরোজ হোসেন তালা প্রতীকে, সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম উড়োজাহাজ প্রতীকে এবং সাংগঠনিক সম্পাদক পদে রুহুল আমিন মই প্রতীকে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সন্তোষ কুমার অনিল। সড়ক সম্পাদক পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় সমঝোতার ভিত্তিতে এক বছর করে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে।
নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটার ও সমিতির সদস্যদের উপস্থিতিতে রেলবাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার শাজাহান মিয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইন্তাজ আলী, আকরাম হোসেন অরেঞ্জ ও ইউপি সদস্য মহির উদ্দিন।

আরও পড়ুনঃ  তাপদাহে চড়া বাজার, নাভিশ্বাস পত্নীতলার নিম্ন আয়ের মানুষ